কাটোয়া স্টেশনে লোকাল ট্রেনে দাউদাউ করে জ্বলল আগুন, পুড়ে ছাই ভেন্ডার কামরার একাংশ

কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বর্ধমান-কাটোয়া লোকালে ভয়াবহ আগুন। পুড়ে ছাই ভেন্ডার কামরার একাংশ। শর্ট সার্কিট নাকি ধূমপানের অবশিষ্টাংশ, তদন্তে রেল।

Nov 27, 2026 - 11:11
কাটোয়া স্টেশনে লোকাল ট্রেনে দাউদাউ করে জ্বলল আগুন, পুড়ে ছাই ভেন্ডার কামরার একাংশ

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কাটোয়া স্টেশন। স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামরায় হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় রেল কর্তৃপক্ষকে। শেষমেশ অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটি ছেড়ে রাত পৌনে ১০টা নাগাদ কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা সকলে নেমে যান। ঠিক সেই মুহূর্তেই নজরে আসে যে, ট্রেনের ভেন্ডার কামরাটি আচমকাই ধোঁয়ায় ভরে গিয়েছে এবং ভিতরে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0