চোটের পর কেমন আছেন সৃজলা? উদ্বেগের মাঝেই মিলল খবর, কী জানাল টিম?
বিবৃতিতে আরও জানানো হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ, আঘাত গুরুতর হলেও এই মুহূর্তে বড় কোনও অভ্যন্তরীণ ক্ষতির খবর না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।
‘বিগ বস বাংলা’র ঘরে চোট পাওয়ার পর থেকেই সৃজলা গুহকে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। আচমকা দুর্ঘটনার পর অভিনেত্রীর শারীরিক অবস্থা কতটা গুরুতর, হাসপাতালে তাঁর চিকিৎসা কীভাবে চলছে—তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এবার সৃজলার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল তাঁর অফিশিয়াল টিম।
সোশ্যাল মিডিয়ায় সৃজলার টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। চোটের কারণে তাঁর শরীরে এখনও যথেষ্ট যন্ত্রণা রয়েছে। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর, এখনও পর্যন্ত তাঁর কোনও অভ্যন্তরীণ চোট বা বড় ধরনের ইন্টারনাল ইনজুরির কথা জানা যায়নি।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ, আঘাত গুরুতর হলেও এই মুহূর্তে বড় কোনও অভ্যন্তরীণ ক্ষতির খবর না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।
সৃজলার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে একের পর এক বার্তা আসতে থাকে। সেই সমস্ত বার্তা এবং শুভেচ্ছার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে সৃজলার টিম।
পাশাপাশি নন্দিনীর এই আচকণের তীব্র প্রতিবাদ করছে নেটপাড়া থেকে শুরু করে বিগ বস-এর ঘরের সদস্যরা। আচমকাই এই আচরণে এক কথায় সকলেই হতবাক। যদিও পরবর্তীতে নন্দিনী বোঝানোর চেষ্টা করে যে ইচ্ছে করে এমনটা করেনি। তিনি চেয়েছিলেন সৃজলাকে নামিয়ে দিতে, তবে চোট দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।
এখন অনুরাগীদের একটাই অপেক্ষা—চোট কাটিয়ে কবে ফের স্বাভাবিক জীবনে ফিরবেন প্রিয় অভিনেত্রী, আর কবে তাঁকে আবার দেখা যাবে ‘বিগ বস বাংলা’র ঘরে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)