পুজোর মেনুতে নবাবি ছোঁয়া, আওয়াধ ১৫৯০-তে কাবাব ও বিরিয়ানির বিশেষ আয়োজন

দুর্গাপুজো ২০২৬ উপলক্ষে রাজকীয় আওয়াধি মেনু নিয়ে তৈরি কলকাতার 'আওয়াধ ১৫৯০'। ১৬ থেকে ২১ অক্টোবর রাত ২টো পর্যন্ত মিলবে এই বিশেষ সুবিধা।

Oct 27, 2026 - 14:47
পুজোর মেনুতে নবাবি ছোঁয়া, আওয়াধ ১৫৯০-তে কাবাব ও বিরিয়ানির বিশেষ আয়োজন

দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। উৎসবের মরসুমে ভোজনরসিকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির কলকাতার আওয়াধ ১৫৯০ (Oudh 1590)। পুজো উপলক্ষে নবাবি রান্নার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত বিশেষ মেনু সাজিয়েছে এই রেস্তরাঁ। কাবাব থেকে বিরিয়ানি, ধীরে রান্না করা মাংসের পদ থেকে বাদামের হালুয়া—সব মিলিয়ে পুজোর খাওয়াদাওয়ায় রাজকীয় স্বাদ যোগ করাই একমাত্র লক্ষ্য।

পুরনো আওয়াধের রাজকীয় হেঁশেলের রান্নার ধরনকে সামনে রেখেই সাজানো হয়েছে বিশেষ মেনু। থাকছে মাশরুম গলৌটি কাবাব, আচারি পনির টিক্কা, মুর্গ গলৌটি কাবাব, মুর্গ তন্দুরি কাবাব এবং মুর্গ মালাই কাবাব। মাংসের পদে রয়েছে গোশত গলৌটি কাবাব, গোশত রোগন জোশ, নিহারি খাস এবং মুর্গ খাড়ে মশলা। মাছ ও সামুদ্রিক খাবারের তালিকায় রয়েছে মাহি টিক্কা, লাসুনি চিংড়ি এবং চিংড়ি ইরানি মশলা।

বিরিয়ানি থেকে শাহি মিষ্টি

আওয়াধি রান্নার অন্যতম আকর্ষণ বিরিয়ানি। পুজোর বিশেষ মেনুতে থাকছে মুর্গ আওয়াধি হান্ডি বিরিয়ানি এবং আওয়াধ স্পেশাল রান রাইস বিরিয়ানি। নিরামিষ পদ পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য রয়েছে সব্জ মাখন এবং পনির কোরমা। সঙ্গে পাওয়া যাবে মটরশুঁটির পোলাও।

খাওয়াদাওয়ার শেষে মিষ্টিমুখের ব্যবস্থাও রয়েছে। মেনুতে জায়গা পেয়েছে শাহি বাদাম হালুয়া এবং শাহি ফিরনি নয়, শাহি ক্ষীর। নবাবি রান্নার পরিচিত স্বাদ এবং উৎসবের আমেজ—দুই মিলিয়েই সাজানো হয়েছে এই আয়োজন।

রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতার সব আওয়াধ ১৫৯০ শাখাতেই পাওয়া যাবে পুজোর বিশেষ মেনুটি। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত চলবে এই আয়োজন। দুপুর ১১টা থেকে রাত ২টো পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁগুলি।
দু’জনের খাওয়াদাওয়ার আনুমানিক খরচ ১২০০ টাকা, সঙ্গে কর অ্যাড হবে। পুজোয় শহর ঘুরে খাওয়াদাওয়ার পরিকল্পনায় যাঁরা একটু অন্য রকম স্বাদ খুঁজছেন, তাঁদের জন্য নবাবি পদের এই তালিকা হতে পারে একটি বিকল্প।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0