বিজেপি ছাড়লেন দলের সর্বভারতীয় মুখপাত্র 'মোদী ভক্ত' শাহাজাদ পুনাওয়ালা, জেন-জি আন্দোলনের জের!

বিজেপির জাতীয় মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা দল ছাড়ার ঘোষণা করেছেন। তাঁর পদত্যাগের সঙ্গে জেন-জি আন্দোলনের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Aug 02, 2026 - 15:01
0 0
বিজেপি ছাড়লেন দলের সর্বভারতীয় মুখপাত্র 'মোদী ভক্ত' শাহাজাদ পুনাওয়ালা, জেন-জি আন্দোলনের জের!

বিজেপি ত্যাগ করলেন দলের সর্বভারতীয় মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা। শুক্রবার সকালে এক্স সহ তাঁর যাবতীয় সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিজেপির পরিচয় সরিয়ে নিয়েছেন পুনাওয়ালা।

জানিয়েছেন, শুধু দলীয় পদ নয়, তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শ্রদ্ধা অটুট থাকবে এমন কথাও লিখেছেন পুনাওয়ালা।
২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার সময় থেকেই তিনি নিজেকে মোদী ভক্ত বলে পরিচয় দিয়ে আসছেন।

নয় বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। কংগ্রেসের দলীয় সভাপতি নির্বাচন পদ্ধতি নিয়ে গুচ্ছ অভিযোগ তুলে এবং গান্ধী পরিবারকে নিশানা করে হাত শিবির ত্যাগ করেছিলেন। বিজেপি তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে।

বিজেপির একাংশের খবর, দিল্লির যন্তর মন্তরে জেন-জি আন্দোলনের সময় জাতীয় মুখপাত্র হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেননি, এমন আলোচনা দলে ছিল। তার জেরেই এই পদত্যাগ কিনা তা নিয়ে জোর চর্চা চলছে বিজেপির অন্দরে।

পদত্যাগের পরও এক্সের বায়োতে পুনাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের বক্তব্য বহাল রেখেছেন। বলেছেন, আমি নরেন্দ্র মোদীর একজন আজীবন অনুসারী। 'প্রধানমন্ত্রী মোদীর আজীবন অনুসারী' তাঁর একটি বইয়ের নামও বটে। এছাড়া তিনি জার্নি অফ জিএসটি বইয়ের লেখক। বায়োতে উল্লেখ আছে, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User