ভিক্ষা করে জীবন কেটেছে বৃদ্ধার, মৃত্যুর পর মিলল ‘যকের ধন,' বন্ধ ঘরে পড়ে বস্তা বস্তা টাকা

জীবন কেটেছে চেয়েচিন্তে, কিন্তু মৃত্যুর পর ঘর থেকে মিলল বান্ডিল বান্ডিল টাকা! কর্নাটকের মাণ্ডায় ৬৮ বছর বয়সী বৃদ্ধা ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার ৩০ বস্তা ভর্তি সাড়ে ৮ লক্ষ টাকা। বিস্তারিত পড়ুন।

Aug 25, 2026 - 14:42
0 0
ভিক্ষা করে জীবন কেটেছে বৃদ্ধার, মৃত্যুর পর মিলল ‘যকের ধন,' বন্ধ ঘরে পড়ে বস্তা বস্তা টাকা

সারাটা জীবন কেটেছে মানুষের দুয়ারে হাত পেতে, জমানো টাকা দিয়ে নিজের জন্য একটু স্বাচ্ছন্দ্যও কেনেননি। জীবনের শেষ দিন পর্যন্ত ভিক্ষা করেই কাটিয়েছেন বৃদ্ধা (Karnataka beggar cash found)। তবে তাঁর মৃত্যুর পর ঘর পরিষ্কার করতে গিয়ে চোখ ছানাবড়া প্রতিবেশীদের। ঘরজুড়ে সার দিয়ে রাখা বস্তা, আর সেই বস্তা খুলতেই বেরিয়ে এল বান্ডিল বান্ডিল টাকা  (Deceased beggar 30 sacks money)! ঘটনাটি কর্নাটকের মাণ্ডা জেলার।

মৃত বৃদ্ধার নাম হুর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে রবিবার নিজের ভাড়া বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই বছর আগে তাঁর বোন মারা যাওয়ার পর থেকে একাই থাকতেন ওই বৃদ্ধা। দু'জনের কেউই বিয়ে করেননি। বৃদ্ধার মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখার সময় ৩০টিরও বেশি প্লাস্টিকের বস্তা দেখতে পান (Karnataka beggar cash found)। কৌতুহলবশত সেই বস্তাগুলি খুলতেই চোখ কপালে ওঠে সবার।

দেখা যায়, বস্তাগুলির ভিতরে ঠাসা রয়েছে হাজার হাজার মুদ্রা এবং ১০, ২০ ও ৫০ টাকার নোটের বান্ডিল। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তা খুলে বাসিন্দারা সব টাকা জমিয়ে গুনতে বসছেন। দীর্ঘক্ষণ ধরে টানা টাকা গোনার পর হিসাব মেলালে দেখা যায়, মোট জমানো অর্থের পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার টাকা!

তবে সেই জমানো ধন বৃদ্ধার আর কোনও কাজে এল না। তাঁর মৃত্যুর পর উদ্ধার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ নিয়ম মেনে তুলে দেওয়া হয়েছে তাঁর দুই ভাইয়ের হাতে। জানা গিয়েছে, এক ভাই নিয়েছেন ৬ লক্ষ টাকা। অন্যদিকে বাকি ২ লক্ষ ৪০ হাজার টাকা অপর ভাইকে দেওয়া হলে তিনি স্থানীয় একটি মসজিদে দান করে দিয়েছেন বলে জানা গেছে। সারাজীবন অর্থাভাবে ভিক্ষা করে কাটানো বৃদ্ধার এই গোপন সম্পত্তির খবর এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User