৫ নভেম্বর ঘোষণা করা হবে রাজ্যের নতুন শিল্পনীতির, মন্ত্রিসভার বৈঠকে আরও একগুচ্ছ সিদ্ধান্ত
রাজ্যে বৃহৎ শিল্প সংস্থা ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ইনসেনটিভ (Incentive), দ্রুত অনুমতির জন্য কার্যকর 'সিঙ্গল উইন্ডো নীতি' (Single Window System) এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বুধবার রাজ্য মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল পশ্চিমবঙ্গের বহুপ্রতীক্ষিত নতুন শিল্পনীতি (New Industry Policy)। দুর্গাপুজোর আগেই এই নীতি প্রকাশ্যে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘর থেকে এই নতুন শিল্পনীতি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রাজ্যে বৃহৎ শিল্প সংস্থা ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ইনসেনটিভ (Incentive), দ্রুত অনুমতির জন্য কার্যকর 'সিঙ্গল উইন্ডো নীতি' (Single Window System) এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, ১০০ একর বা তার বেশি জমিতে শিল্প করতে চাইলে তাদের শিল্পের অনুমতির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সিঙ্গল উইন্ডো সিস্টেম (Single Window System)-এর মাধ্যমে অনুমতি দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া শিল্পের জন্য যাঁদের জমি দেওয়া হবে সেই জমিতে তিন বছরের মধ্যে উৎপাদন প্রক্রিয়া শুরু করতেই হবে। অন্যথায় জমি ফিরিয়ে নেওয়ার মত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিল্পনীতিতে এই ধরনের কিছু শর্ত থাকার সম্ভাবনা।
দুর্গাপুজোর পর রাজ্য মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত
'কৃষক বন্ধু' প্রকল্পের নাম বদল ও অর্থ বরাদ্দ: রাজ্য সরকারের বহুল প্রচলিত 'কৃষক বন্ধু' প্রকল্পের নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি' রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৪৮ লক্ষ নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা সরাসরি হস্তান্তর করা হবে।
দফতরভিত্তিক বাজেট ছাড়: যে সমস্ত প্রশাসনিক দফতর ইতিমধ্যেই তাদের বরাদ্দকৃত বাজেটের অন্তত ৩৫ শতাংশ টাকা জনকল্যাণমূলক কাজে খরচ করে ফেলেছে, অর্থ দফতরকে অবিলম্বে তাদের পরবর্তী কিস্তির বাজেট বরাদ্দ অর্থ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনজাতি গৌরব দিবস উদযাপন: আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বিপুল উদ্দীপনার সাথে 'জনজাতি গৌরব দিবস' পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কালীপুজোয় মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব: আসন্ন কালীপুজো উৎসবের সময় সার্বিক আইনশৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক নজরদারি বজায় রাখতে রাজ্যের প্রত্যেক মন্ত্রীকে নির্দিষ্ট একটি করে জেলার অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
এর আগে শিল্পনীতি ইস্যুতে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, আগের সরকারে সবকিছুই নেগেটিভ ছিল। শুধু ৫০০ টাকা করে ভাতা দেওয়া হত। সবাই ভাতা নির্ভর হয়ে গেছিল। পাশাপাশি বিগত সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার বার্তা দিয়ে আশ্বাস দিয়েছিলেন, ১৫৫-৩৩৫ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। যদি কোথাও কেউ হুমকি দেয় বা তোলাবাজি করতে আসে, তাহলে এই নম্বরে জানালেই সরকার পদক্ষেপ করবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0