৯ মাস আগে স্পেনের একই রেললাইনে ঘটেছিল আরও একটি দুর্ঘটনা! মৃত্যু হয়েছিল ৪৬ জনের
দুটি ট্রেনই একই লাইনে একই অভিমুখে যাত্রা করছিল। চলার পথেই পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের প্রভাব এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে দুটি ট্রেনের অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
স্পেনের টোলেডো প্রদেশে দুই যাত্রীবাহী হাই-স্পিড ট্রেনের (Spain Train Accident) মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন যাত্রী। নিহতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। লক্ষণীয় বিষয় হল, ঠিক ৯ মাস আগে এই একই রেল ট্র্যাকে আরও একটি রক্তক্ষয়ী ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন ৪৬ জন।
রেল সূত্রে জানা গিয়েছে, মাদ্রিদ-সেভিল রুটে চলাচলকারী রেনফে (Renfe) এবং আইরিও (Iryo) কোম্পানির দুটি হাই-স্পিড ট্রেনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। বিকট সংঘর্ষের প্রভাবে আইরিও ট্রেনটির দুটি কামরা নিমেষের মধ্যে লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময়ে আইরিও ট্রেনটিতে একটি শিশু সহ মোট ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, রেনফে ট্রেনের পরিষেবাটিতে সফর করছিলেন ৩৯৭ জন যাত্রী।
এই একই রুটে চলতি বছরের জানুয়ারি মাসেই কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে একটি আইরিও ট্রেন লাইনচ্যুত হয়ে মুখোমুখি আসা রেনফে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই সময়ে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি কাটতে না কাটতেই মাত্র ৯ মাসের ব্যবধানে আবার একই রেললাইনে এমন বিপর্যয় ঘটায় স্পেনের ট্রেন পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ ও হাই-স্পিড ট্র্যাকিং ব্যবস্থার চরম গাফিলতি নিয়ে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় জরুরী পরিষেবা ও বিপর্যয় মোকাবিলা দল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুটি ট্রেনই একই লাইনে একই অভিমুখে যাত্রা করছিল। চলার পথেই পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের প্রভাব এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে দুটি ট্রেনের অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্তদের জরুরি সাহায্য পৌঁছাতে স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। অসামরিক প্রতিরক্ষা আধিকারিকদের অনুরোধে আহত ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাময়িক আশ্রয় ও চিকিৎসার জন্য শহরের একটি ইনডোর স্পোর্টস প্যাভিলিয়নকে প্রস্তুত করা হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0