ISL 2026-27: গোল মিসের ম্যাচে চেন্নাইকে ১-০ হারাল মোহনবাগান, সবুজ-মেরুন সমর্থকদের হাসির কারণ মনবীর
আজ যেন ছিল গোল মিসের প্রতিযোগিতা। মোহনবাগান একটা করলে চেন্নাই দুটো করছিল। প্রতিপক্ষের বক্সে বা আপ ফ্রন্টে তাদের দখল ছিল শুরু থেকেই। তার মূল কারিগর মাদি তালাল। প্রাক্তন এই ইস্টবেঙ্গল তারকা মোহনবাগান মাঝমাঠ এবং ডিফেন্সে কার্যত ত্রাস ছড়িয়ে রেখেছিল।
চলতি মরশুমের আইএসএলে (ISL 2026-27) আরও একটি ম্যাচ যেখানে গোল মিসের ফুলঝুরি দেখা গেল। দুটি অ্যাওয়ের পর সোমবার প্রথমবার ঘরের মাঠে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ছিল চেন্নাইয়ন এফসি। মনবীর সিংয়ের করা গোলে ১-০ স্কোরে ম্যাচ জিতলেও বাগান সমর্থকদের দলের এই খেলা মনে ধরবে না।
প্রথমার্ধের শুরু থেকে মোহনবাগান যে ঢঙে খেলা শুরু করেছিল তাতে মনে হয়েছিল অনায়াসে ম্যাচ জিততে পারে তারা। অন্তত ২-৩ গোলে তো বটেই। কিন্তু কিছু মিনিট পর থেকেই যেন খেই হারিয়ে ফেলে প্যানোসের ছেলেরা। বরং দাপট দেখাতে শুরু করে চেন্নাই। বল কন্ট্রোল থেকে পাসিং, সবই মোহনবাগানের তুলনায় ভাল করছিল তারা। আরও একটি জিনিসে সবুজ-মেরুনকে টেক্কা দিয়েছে তারা - গোল মিস।
আজ যেন ছিল গোল মিসের প্রতিযোগিতা। মোহনবাগান একটা করলে চেন্নাই দুটো করছিল। প্রতিপক্ষের বক্সে বা আপ ফ্রন্টে তাদের দখল ছিল শুরু থেকেই। তার মূল কারিগর মাদি তালাল। প্রাক্তন এই ইস্টবেঙ্গল তারকা মোহনবাগান মাঝমাঠ এবং ডিফেন্সে কার্যত ত্রাস ছড়িয়ে রেখেছিল। মূলত তালালের জন্যই চেন্নাইয়ের অ্যাটাকে ভয় ধরছিল বাগান সমর্থকদের মনে। তা আরও বাড়ে যখন চেন্নাইয়ের একটি শট বারে লাগে। তবে শেষমেশ হাসি মুখ নিয়েই স্টেডিয়াম ছাড়তে পারে সবুজ-মেরুন সাপোর্টাররা।
আরও একজনের কথা না বললেই নয় - বিশাল কাইথ। হলফ করা বলা যায়, মোহনবাগানের অন্যতম সেরা রিক্রুট। আরও অনেক ম্যাচের মতো তাঁর হাত আজও দলকে বাঁচিয়েছে। নাহলে অন্তত ২-৩ গোলে হারা ম্যাচ ছিল বাগানের। কিন্তু ম্যাচটা ড্র-ও হতে দিল না লিস্টন কোলাসোর অনবদ্য ক্রস থেকে করা মনবীর সিংয়ের গোল। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল নৌকাবাহিনী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0