একই শহরে স্বামী-স্ত্রী চাকরি করলেও মিলবে না দুটো HRA! বড় নিয়ম স্পষ্ট করল কেন্দ্র, বাদ পড়ল কোন সুবিধা?

রাজ্যসভার এমপি সুমিত্রা বাল্মিকীর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, HRA-এর আসল উদ্দেশ্য হল সরকারি আবাসন না পাওয়া কর্মীদের বাড়ি ভাড়ার অতিরিক্ত খরচে সাহায্য করা।

Aug 07, 2026 - 12:15
0 0
একই শহরে স্বামী-স্ত্রী চাকরি করলেও মিলবে না দুটো HRA! বড় নিয়ম স্পষ্ট করল কেন্দ্র, বাদ পড়ল কোন সুবিধা?

স্বামী ও স্ত্রী—দুজনেই যদি কেন্দ্রীয় সরকারের কর্মী হন এবং একই শহরে কাজ করেন, তবে তাঁদের মধ্যে একজন সরকারি আবাসন (Government Accommodation) পেলে অপরজন আর হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA পাবেন না। এই বর্তমান নিয়মেই সম্পূর্ণ অনড় কেন্দ্র সরকার। রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে যে, এই নিয়ম পরিবর্তনের কোনও প্রস্তাব আপাতত সরকারের বিবেচনায় নেই।

রাজ্যসভার এমপি সুমিত্রা বাল্মিকীর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, HRA-এর আসল উদ্দেশ্য হল সরকারি আবাসন না পাওয়া কর্মীদের বাড়ি ভাড়ার অতিরিক্ত খরচে সাহায্য করা।

কেন এই নিয়ম বজায় রাখছে কেন্দ্র?

অর্থ প্রতিমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, স্বামী-স্ত্রী একই শহরে কর্মরত থাকলে এবং একজন সরকারি কোয়ার্টার পেলে পুরো পরিবারকেই ‘সরকারি আবাসনপ্রাপ্ত’ বলে গণ্য করা হয়। পরিবারটির আলাদা করে বাড়ি ভাড়া নেওয়ার কোনও প্রয়োজন থাকছে না, ফলে অন্যজনের আলাদা ভাড়ার খরচ হচ্ছে বলে ধরা যায় না। HRA কোনো অতিরিক্ত বোনাস বা আর্থিক ভাতা নয়, এটি মূলত নিজস্ব খরচে থাকা কর্মীদের ব্যয়ের আংশিক ক্ষতিপূরণ।

সংসদে সুমিত্রা বাল্মিকী জানতে চান, এই নীতিকে কর্মচারীদের জন্য আরও ন্যায়সঙ্গত করতে সরকার কোনও পরিবর্তনের কথা ভাবছে কি না। উত্তরে পঙ্কজ চৌধুরী পরিষ্কার জানান, এ বিষয়ে কোনো প্রস্তাব বা দরখাস্ত সরকারের কাছে জমা পড়েনি এবং বর্তমান নীতি পুনর্বিবেচনার কোনো পরিকল্পনাও নর্থ ব্লকের নেই।

সহজ কথায়, একই স্টেশনে কর্মরত দম্পতির একজন সরকারি কোয়ার্টারে থাকলে দ্বিতীয়জন HRA দাবি করতে পারবেন না—এই পুরনো কঠোর বিধিই বলবৎ থাকছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User