'গণতন্ত্রের কালো অধ্যায়, বিজেপির হয়েই কাজ করছে', দলের নাম-প্রতীক হারিয়ে কমিশনকেই দুষলেন মমতা

শুক্রবার সকালেই তৃণমূলের দুই শিবিরকে আপাতত নতুন নাম এবং প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই সিদ্ধান্তকে অবৈধ বলেই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, উপনির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে দিয়েছিল, প্রত্যাহারের সময়সীমার একদিন আগে এইভাবে দলীয় নাম আর প্রতীক ফ্রিজ করে দেওয়া বেআইনি।

Sep 19, 2026 - 11:12
0 0

দলের নাম এবং প্রতীক (TMC Symbol Freeze) হারানোর পর সাংবাদিক বৈঠক করে সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট অভিযোগ, অগণতান্ত্রিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার সকালেই তৃণমূলের দুই শিবিরকে আপাতত নতুন নাম এবং প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই সিদ্ধান্তকে অবৈধ বলেই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, উপনির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে দিয়েছিল, প্রত্যাহারের সময়সীমার একদিন আগে এইভাবে দলীয় নাম আর প্রতীক ফ্রিজ করে দেওয়া বেআইনি। মমতার সাফ কথা, ''আজ গণতন্ত্রের কালো অধ্যায়। অগণতান্ত্রিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যদিও এটা অন্তর্বর্তী নির্দেশ, তবুও আমরা মাথানত করব না।''

মমতার প্রশ্ন, ''২৮ বছরের দলের প্রতীক এভাবে কীভাবে ছিনিয়ে নেওয়া যেতে পারে? দলের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে। অনেক তো বেনামি রাজনৈতিক দল আছে, তাদের প্রতীক তো নিচ্ছে না।'' নেত্রী পরিষ্কার জানিয়েছেন, ''প্রতি পাঁচ বছর অন্তর আমরা একদম তৃণমূল স্তর থেকেই দলের অভ্যন্তরীণ নির্বাচন করি। আমাদের সব সাংগঠনিক নির্বাচন আমরা করেছি। তার রেকর্ড আছে, কমিশনকেও সব রেকর্ড দেওয়া আছে। তাও এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, এটা ঠিক নয়।'' কমিশনকে নিশানা করে তাঁর বক্তব্য, মধ্যরাতে গণতন্ত্র হত্যা করা হয়েছে।

এই ইস্যুতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''কারা আসল তৃণমূল আর কারা ভেকধারী সেটা প্রমাণ হয়ে গেছে। যদি ওরা তৃণমূলকে সত্যিই ভালবাসতো, তাহলে তৃণমূলের প্রতীক কেড়ে নিত না। যে গদ্দাররা এটা করল ওরা তৃণমূলকে ভালবাসে না। নিজেদের ভালবাসে, পরিবারকে ভালবাসে। প্রত্যেকটা চোর-ডাকাত, ওরা এখন বিজেপির দুই নম্বর।''

তবে নাম এবং প্রতীকের লড়াই যে এত সহজে ছাড়বেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কী পদক্ষেপ করা হবে তা এখনই পরিষ্কার করে না বললেও মমতা জানান, উপনির্বাচন মিটলেই এই নিয়ে সিদ্ধান্ত হবে। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা জানানোর পাশাপাশি রেজিনগর নিয়েও বড় ইঙ্গিত দেন তিনি। জানান, রেজিনগর নিয়ে পরেই ভাবা হবে। মমতার কথায় মোটামুটি স্পষ্ট, আগামী দিনে কংগ্রেসকেই সমর্থন করতে চলেছে তাঁর শিবির।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User