জোড়াফুল-বিতর্কের মধ্যেই প্রতীক জটে হুমায়ুন কবীরও! উপনির্বাচনের আগেই AJUP-র 'বাঁশি' তুলে নিচ্ছে কমিশন

রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের দল AJUP-এর প্রতীক বদলের সম্ভাবনা। ২০২৬-এর বিধানসভায় পাওয়া ‘বাঁশি’র বদলে এবার ‘টেবিল’ প্রতীক দিতে পারে কমিশন।

Sep 19, 2026 - 11:09
0 0

উপনির্বাচনের (By Election) আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দু'দশকের পুরনো দল বড় ধাক্কা খেয়েছে। নির্বাচন কমিশনের (ECI) সিদ্ধান্তে নাম-প্রতীক দুইই হাতছাড়া হয়েছে। তবে কেবল 'জোড়াফুল' নয়, হুমায়ুন কবীরের (Humayun Kabir) 'আম জনতা উন্নয়ন পার্টি'র  প্রতীকও তুলে নিতে পারে নির্বাচন কমিশন। সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে AJUP-কে যে ‘বাঁশি’ প্রতীক দেওয়া হয়েছিল, ৬ অক্টোবরের উপনির্বাচনে সেই প্রতীক তুলে নেওয়া হতে পারে। তার বদলে দলকে ‘টেবিল’ প্রতীক দেওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (2026 Assembly Election) রেজিনগরে বড় চমক দিয়েছিল AJUP। একসময় মুর্শিদাবাদ (Murshidabad news) কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের ভোটে রেজিনগরে কংগ্রেস (Congress) নেমে যায় চতুর্থ স্থানে। সেখানে ৫৮ হাজার ৮৭৬ ভোটে জয় পেয়েছিলেন AJUP-এর হুমায়ুন কবীর। তবে একইসঙ্গে তিনি নওদা কেন্দ্রেও জিতেছিলেন। ভোটের পর রেজিনগর থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে, বিধানসভা ভোটে রেজিনগরে কালিঘাট তৃণমূল ছিল তৃতীয় স্থানে। চার মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী দেয়নি সিপিএম। আসনটি তারা কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। এবার অবশ্য উপনির্বাচনের ময়দানে সিপিএমও রয়েছে।

আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। হুমায়ুন কবীর বিধায়ক পদ ছেড়ে দেওয়ার কারণেই এই আসনে উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে তাঁরই ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছে AJUP। ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে মমতা ও ঋতব্রত শিবির, কংগ্রেস, সিপিএম।

ভোটের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। তার আগে অবশ্য প্রতীক নিয়ে নতুন করে কমিশনের সিদ্ধান্ত কতটা বদল আনে, সেটাই এখন দেখার।

এরই মধ্যে ভোটের উত্তাপের মধ্যে পুলিশি হয়রানির অভিযোগও তুলেছেন AJUP প্রধান হুমায়ুন কবীর। তাঁর দাবি, দলের নেতা-কর্মীদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। ফলে প্রতীক বিতর্কের পাশাপাশি রেজিনগরে রাজনৈতিক উত্তেজনাও ক্রমশ বাড়ছে।

এদিকে, প্রতীক হাতছাড়া হওয়ার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টর দ্বারস্থ হয়েছে তিনি। এই মামলায় যুক্ত করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। শীঘ্রই প্রধান বিচারপতির বেঞ্চে মমতার মামলার শুনানি হতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User