ডিভোর্স হলেই কোমলকে বিয়ে করবেন গোবিন্দা! তাই কি মামলা প্রত্যাহার? অবশেষে মুখ খুললেন সুনীতা
অভিনেত্রী কোমল রানিকে বিয়ের পরিকল্পনা করছিলেন গোবিন্দা? আইনি ঝামেলা এড়িয়ে সেই বিয়ে রুখতেই ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সুনীতা আহুজা। জেনে নিন বিস্তারিত ঘটনা।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের টানাপড়েন এখন মায়ানগরীর সবচেয়ে চর্চিত বিষয় (Govinda Sunita Ahuja divorce)। একের পর এক নতুন মোড় নিচ্ছে এই হেভিওয়েট দম্পতির দাম্পত্য কলহ। ডিভোর্সের আবেদন প্রত্যাহার করা থেকে শুরু করে অন্য অভিনেত্রীর (Komal Rani Swarnkar) সঙ্গে গোবিন্দার বিয়ের পরিকল্পনা- সুনীতার বিস্ফোরক দাবির পর এই বিতর্কে এখন ঘি ঢেলেছেন ড্রামা কুইন রাখী সওয়ান্তও (Rakhi Sawant)।
বিয়ের ভয়ে ডিভোর্সের মামলা প্রত্যাহার?
সম্প্রতি মুম্বইয়ে পাপারাজ্জিদের সামনে রাখী সওয়ান্তের কাছে আচমকাই ফোন আসে সুনীতার। রাখী ফোনটি স্পিকারে দিলে জানা যায় এক নতুন তথ্য। কেন তিনি ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিলেন, তার ব্যাখ্যা দিয়ে সুনীতা জানান, গোবিন্দা এবং অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার নাকি নিজেদের মধ্যে বিয়ের পরিকল্পনা করছিলেন! সুনীতা দাবি করেন, এই বিয়ের চক্রান্ত রুখতেই তিনি আদালতের মামলা পিছিয়ে নিয়েছেন। কথা প্রসঙ্গে কোমলকে ‘চিকেন টিক্কা’ বলেও খোঁচা দেন সুনীতা।
২০০ কোটির সম্পত্তিতে চোখ রাখার পরামর্শ রাখীর!
সুনীতার এই সিদ্ধান্তের সমর্থনে মুখ খোলেন রাখী সওয়ান্ত। তিনি খোলাখুলি সুনীতাকে পরামর্শ দিয়ে বলেন, অন্য কোনও মহিলা যেন এসে পরিবারকে নিঃস্ব না করতে পারে, তার জন্য গোবিন্দার আনুমানিক ২০০ কোটি টাকার যাবতীয় সম্পত্তি দ্রুত নিজের নামে হস্তান্তরিত করে নেওয়া উচিত। পাপারাজ্জিদের সামনে রাখী সাফ জানান, 'আমি সব সময় সুনীতার পাশেই আছি।"
কোথা থেকে এই বিতর্কের শুরু?
সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দা এবং অভিনেত্রী কোমল রানিকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। ক্ষুব্ধ সুনীতা পাপারাজ্জিদের সামনে গোবিন্দাকে কোমল রানির ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন।
ভাষা সামলানোর বার্তা গোবিন্দার
স্ত্রীর এই ধরনের মন্তব্যে চরম বিরক্ত গোবিন্দা। তিনি ভিডিও বার্তা দিয়ে সুনীতাকে তাঁর ভাষার উপর নিয়ন্ত্রণ রাখার অনুরোধ করেছেন। গোবিন্দা বলেন, সুনীতার মুখে অশালীন গালাগাল শোভা পায় না। সমাজ এবং আজকের তরুণ প্রজন্ম তাঁকে অনুসরণ করে, তাই তাঁর থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করা উচিত।
সব মিলিয়ে, বলিউডের এই তারকা দম্পতির কাদা ছোড়াছুড়ি এখন নেটপাড়ার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)