দক্ষিণেশ্বর–বরানগর রোডে গার্ডার বদলের কাজ, রবিবার বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে দূরপাল্লার ট্রেন

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ৫ জুলাই (রবিবার) রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। ফলে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

Jul 04, 2026 - 15:54
Updated: 7 hours ago
0 0
দক্ষিণেশ্বর–বরানগর রোডে গার্ডার বদলের কাজ, রবিবার বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে দূরপাল্লার ট্রেন

রবিবার, ৫ জুলাই শিয়ালদহ ডিভিশনে ১০ ঘণ্টা ব্লকের জেরে ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝের রেলসেতুর গার্ডার বদলের কাজ করা হবে। তাই ওই দিন রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানো হবে।

রেল জানিয়েছে, যাত্রী নিরাপত্তা এবং ওই শাখায় ট্রেনের গতি বৃদ্ধির লক্ষ্যেই এই পরিকাঠামোগত কাজ করা হচ্ছে।

এই পর্যায়ে সেতুর উভয় লাইনের গার্ডার উচ্চক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। কাজের সময় সংশ্লিষ্ট রেলসেতুর নীচ দিয়ে যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ওই এলাকায় সড়কপথেও যানজটের আশঙ্কা রয়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হবে

  • শিয়ালদহ–ডানকুনি শাখার আট জোড়া লোকাল বাতিল থাকবে। ট্রেন নম্বরগুলি হল— ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭ এবং ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮।
  • এছাড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখার ৩১৩১৩, ৩১৩১৯, ৩১৩১৬ ও ৩১৩২০।
  • শিয়ালদহ–নৈহাটি শাখার ৩১৪১৫, ৩১৪১৪ ও ৩১৪১৮।
  • বিধাননগর রোড–নৈহাটি শাখার ৩১৪৭১, শিয়ালদহ–হাবরা শাখার ৩৩৬৫৩ ও ৩৩৬৫৪ এবং নৈহাটি–ব্যান্ডেল শাখার ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩, ৩৭৫২৮, ৩৭৫৩২ ও ৩৭৫৩৪ ট্রেনও বাতিল থাকবে।

ঘুরপথে চলবে যে দূরপাল্লার ট্রেনগুলি

  • দমদম জংশন–নৈহাটি হয়ে ঘুরপথে চলবে শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৩১‍১৭৩) এবং অকাল তখ্‌ত এক্সপ্রেস (ট্রেন নম্বর ১২৩১৭)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেলঘরিয়ায় থামবে।
  • অন্যদিকে নৈহাটি–দমদম জংশন হয়ে চলবে দার্জিলিং মেল (১২৩৪৪), উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৮), পদাতিক এক্সপ্রেস (১২৩৭৮), কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৫০), আগ্রা ক্যান্টনমেন্ট–কলকাতা এক্সপ্রেস (১৩১৬৮) এবং শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (১২৩১৪)। এর মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস বেলঘরিয়ায় এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস ব্যান্ডেল ও বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ পাবে।
  • এছাড়া পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (২২২০২) বর্ধমান হয়ে নৈহাটি–শিয়ালদহ শাখায় চলবে।

শিয়ালদহের ডিভিশনাল রেল ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেল পরিকাঠামো আরও নিরাপদ ও আধুনিক করার জন্য এই গার্ডার বদলের কাজ অত্যন্ত জরুরি। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে ব্লক নেওয়া হয়েছে। তিনি যাত্রীদের যাত্রার আগে সংশোধিত সময়সূচি দেখে বেরোনোর আবেদন জানিয়েছেন। পাশাপাশি ব্লকের সময় সড়কপথে যাঁরা ওই এলাকা ব্যবহার করেন, তাঁদেরও ট্র্যাফিক ডাইভারশন মেনে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User