দেবদাসের 'পারো' হওয়া হয়নি করিনার, পুরনো অভিমান ভুলে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করতে রাজি বেবো

‘দেবদাস’-এর ‘পারো’ চরিত্র হাতছাড়া হওয়ার ২৪ বছর পর সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় ছবিতে কাজ করতে চলেছেন করিনা কাপুর খান। সঙ্গে থাকছেন ধনুষ।

Aug 25, 2026 - 19:45
0 0
দেবদাসের 'পারো' হওয়া হয়নি করিনার, পুরনো অভিমান ভুলে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করতে রাজি বেবো

বলিউড ও দক্ষিণের দুই মেগা তারকাকে নিয়ে এক বড়সড় ধামাকার প্রস্তুতি চলছে মায়ানগরীতে। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নতুন প্রযোজনায় প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন করিনা কাপুর খান এবং দক্ষিণী সুপারস্টার ধনুষ। দীর্ঘদিনের এই জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন ছবির পরিচালক পি এস মিত্রন। বর্তমানে নিজের তামিল ছবি ‘সর্দার ২’-এর প্রচারে ব্যস্ত থাকা এই জনপ্রিয় তামিল পরিচালক নিশ্চিত করেছেন যে, মেগা প্রজেক্টটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে।

পরিচালক পি এস মিত্রন এক সাক্ষাৎকারে জানান, তারকাদের সঙ্গে তাঁদের প্রাথমিক আলোচনা বেশ ইতিবাচক ভাবেই এগোচ্ছে। বর্তমানে তাঁদের কাজের দিনক্ষণ বা শুটিংয়ের শিডিউল মেলানোর চেষ্টা চলছে এবং খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক সুখবর দেওয়া সম্ভব হবে। সূত্রের খবর, বেশ কয়েকবার পরিমার্জন করার পরই ছবিটির চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাস থেকেই জোরকদমে শুরু হয়ে যাবে প্রি-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক চললে ২০২৭ সালের জানুয়ারি মাসে ফ্লোরে নামবে এই হাই-ভোল্টেজ ছবি।

এই প্রজেক্টের হাত ধরেই আবার দুই দশক পুরনো এক ক্ষোভ ও অভিমানের বরফ গলতে চলেছে বি-টাউনে। উল্লেখ্য, ২০০২ সালের কালজয়ী ছবি ‘দেবদাস’-এর ‘পারো’ চরিত্রের জন্য প্রথমে করিনা কাপুর খানের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল এবং কথা প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকে কাস্ট করেন সঞ্জয় লীলা বনশালি। বনশালী সে সময় স্ক্রিন টেস্টকে চূড়ান্ত নির্বাচন নয় বলে যুক্তি দিলেও, চরম ক্ষুব্ধ করিনা তাঁর সঙ্গে 'অন্যায়' করা হয়েছে বলে সুর চড়িয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর পর অবশেষে সেই পুরনো দূরত্ব মিটিয়ে বনশালির প্রযোজনায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন করিনা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User