পুজোর পোশাকের সম্ভার নিয়ে অ্যাক্রোপলিস মলে ফ্যাশন শো, কেনাকাটায় প্রচুর ছাড়ের ঘোষণা
দুর্গাপুজোর শপিং জমজমাট করতে অ্যাক্রোপলিস মলে হয়ে গেল বিশেষ ফ্যাশন শো। সঙ্গে কেনাকাটায় লা ওপালা ডিনার সেট ও কেবিন ট্রলি জেতার 'শপিং পে টপিং ৫.০' অফার।
দুর্গাপুজোর আগে নতুন পোশাকের সম্ভার নিয়ে ফ্যাশন শো হল কলকাতার অ্যাক্রোপলিস মলে। শনিবার, ১২ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন নামী ব্র্যান্ডের পুজোর কালেকশন তুলে ধরা হয়।
শপার্স স্টপ, ডব্লিউ, অরেলিয়া, বিবা, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ, লিভাইস, মুফতি, সেলিও, মেট্রো, কিংডম অফ হোয়াইট এবং ফ্যাবইন্ডিয়ার নতুন পোশাক দেখা যায় ফ্যাশন শো-তে।
মহিলা, পুরুষ এবং শিশু—তিন বিভাগেই ছিল আলাদা পোশাকের সম্ভার। মহিলাদের জন্য শাড়ি, লেহেঙ্গা, এথনিক সেট-সহ বিভিন্ন ধরনের পোশাক প্রদর্শিত হয়। পুরুষদের কালেকশনে ছিল কুর্তা, নেহরু জ্যাকেট-সহ নানা পোশাক। পাশাপাশি ছিল আধুনিক ওয়েস্টার্ন ও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও। শিশুদের জন্যও রাখা হয়েছিল আলাদা পর্ব।
পুজোর কেনাকাটায় বিশেষ অফার
এদিন পুজোর কেনাকাটাকে কেন্দ্র করে অ্যাক্রোপলিস মলের বিশেষ অফার ‘শপিং পে টপিং ৫.০’-এরও ঘোষণা করা হয়। গত চার বছর ধরে এই অফার চালু রয়েছে।
চলতি বছরে ১৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে লা ওপালা ডিনার সেট জেতার সুযোগ থাকছে। ২০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় জেতা যাবে স্কাইব্যাগসের একটি কেবিন ট্রলি।
মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, 'পুজোর নতুন পোশাকের সম্ভার তুলে ধরতেই এই ফ্যাশন শো-এর আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন এবারের কালেকশনে দেখা গিয়েছে। ‘শপিং পে টপিং’ অফার পুজোর কেনাকাটায় বাড়তি আকর্ষণ তৈরি করবে।'
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)