মনে হয় না আর কেউ দু নৌকোয় পা দিয়ে চলবেন: কাকে, কোন প্রসঙ্গে বিঁধলেন ভাস্বর?

বিশেষ আবাসনে থাকার যোগ্যতা থেকে অভিনেতাদের রাজনীতিতে যোগদান-- সব বিষয় নিয়ে অকপট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বিনোদনদুনিয়ায় অভিনেতাদের 'ঘর ওয়াপসি' নিয়েও বিস্ফোরক তিনি। দ্য ওয়াল ব্যুরো: বরাবরের স্পষ্টবক্তা ভাস্বর চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির ভাল-মন্দ নিয়ে কখনও তিনি রাখঢাক করে কথা বলেননি। যেমন. টলিউড এই মুহূর্তে যেন অভিনয়ের থেকেও রাজনীতিতে যুক্ত থাকার কারণে বহুল চর্চিত। অভিনেতাদের কি এ বার রাজনীতি থেকে সরে আসার সময় এসেছে? ছাব্বিশের বিধানসভা কি তেমনই বার্তা দিল? 'দ্য ওয়াল' প্রশ্ন করেছিল ভাস্বরকে। অভিনেতা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, "ইতিমধ্যেই তো অনেকে সরে এসেছেন! ঘোষণা করেছেন, 'আমরা ভুল করে ফেলেছি। আবার অভিনয়ে ফিরতে চাই।' সবাই বোধহয় ফিরেও এসেছেন।" কারণ, ভাস্বর ইতিমধ্যেই অনেককে পুরনো ছন্দে ফিরতে দেখেছেন। চেহারাপত্র ঠিক করার জন্য শরীরচর্চায় ব্যস্ত। তার জন্য তাঁরা জিমে যোগ দিয়েছেন। অভিনেতার মতে, নিশ্চয়ই তাঁরা অভিনয়ে ফিরবেন বলেই এ সব করছেন। এ প্রসঙ্গে ভাস্বর রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, শর্বরী মুখোপাধ্যায়ের উদাহরণ টেনেছেন. তাঁর কথায়, "ওঁরা অভিনয়ের সঙ্গে রাজনীতি সমান

Jul 04, 2026 - 15:30
Updated: 8 hours ago
0 0
মনে হয় না আর কেউ দু নৌকোয় পা দিয়ে চলবেন: কাকে, কোন প্রসঙ্গে বিঁধলেন ভাস্বর?

বরাবরের স্পষ্টবক্তা ভাস্বর চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির ভাল-মন্দ নিয়ে কখনও তিনি রাখঢাক করে কথা বলেননি। যেমন. টলিউড এই মুহূর্তে যেন অভিনয়ের থেকেও রাজনীতিতে যুক্ত থাকার কারণে বহুল চর্চিত। অভিনেতাদের কি এ বার রাজনীতি থেকে সরে আসার সময় এসেছে? ছাব্বিশের বিধানসভা কি তেমনই বার্তা দিল? 'দ্য ওয়াল' প্রশ্ন করেছিল ভাস্বরকে।

অভিনেতা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, "ইতিমধ্যেই তো অনেকে সরে এসেছেন! ঘোষণা করেছেন, 'আমরা ভুল করে ফেলেছি। আবার অভিনয়ে ফিরতে চাই।' সবাই বোধহয় ফিরেও এসেছেন।" কারণ, ভাস্বর ইতিমধ্যেই অনেককে পুরনো ছন্দে ফিরতে দেখেছেন। চেহারাপত্র ঠিক করার জন্য শরীরচর্চায় ব্যস্ত। তার জন্য তাঁরা জিমে যোগ দিয়েছেন। অভিনেতার মতে, নিশ্চয়ই তাঁরা অভিনয়ে ফিরবেন বলেই এ সব করছেন। এ প্রসঙ্গে ভাস্বর রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, শর্বরী মুখোপাধ্যায়ের উদাহরণ টেনেছেন. তাঁর কথায়, "ওঁরা অভিনয়ের সঙ্গে রাজনীতি সমান তালে করতে পারছেন। তাই ওঁরা দুটোতেই আছেন।" তার পরেই হাসতে হাসতে দাবি করেছেন, "এখন বোধহয় কেউ চট করে আর দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করবেন না।" তাঁর অনুমান, আগে অভিনেতা না রাজনীতিূবিদ--সেটা বোঝা যেত না. এ বার মনে হয় না সেটা হবে।

সম্প্রতি, 'নেভার মাইন্ড' ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন ভাস্বূর। সেখানেই টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতপ্রকাশ করেন। সম্প্রতি, একটি বহুতল আবাসনে থাকার যোগ্যতা নিয়ে মন্তব্য করে বিপাকে অভিনেত্রী-রাজনীতিবিদ রচনা বন্দ্যোপাধ্যায়। একজন অভিনেতার ক্ষেত্রে অভিনয় ছাপিয়ে যোগ্যতার মাপকাঠি অন্য কিছু হওয়া কতটা কাম্য? এবারেও স্পষ্ট জবাব তাঁর. অভিনেতা বলেন, "শিক্ষাগত যোগ্যতা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই যোগ্যতার মাপকাঠি থাকা অত্যন্ত জরুরি। তবে আবাসনে থাকতে গেলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্য কিছু যোগ্যতা লাগে কিনা আমার সেটা জানা নেই।"

এই প্রসঙ্গেই উঠে আসে আরও একটি প্রশ্ন। অভিনেতারা ভাল রাজনীতিবিদ? নাকি রাজনীতিবিদেরা অভিনয় ভাল পারেন?

ভাস্বরের উত্তর যেন ঠোঁটের গোড়ায় জোগানো! বললেন, "অভিনেতারা খুব ভাল রাজনীতিবিদ। সেই জন্যই ইন্ডাস্ট্রির অন্দরে তাঁরা এত ভাল করে সেটা ছড়িয়ে দিতে পেরেছেন। ওটা অনেকেরই মাজ্জাগত। ফলে, রাজনীতিতে গিয়ে তাঁদের খুব বেশি সমস্যায় পড়তে হয়নি।" একই সঙ্গে এ-ও জানান, মানুষের পাশে দাঁড়াতে গেলে বা তাদের জন্য কাজ করতে গেলে রাজনীতিতে আসার দরকার নেই। তাঁর কথায়, "আমি অনেক এই ধরনের কাজ করেছি. তার জন্য রাজনীতিতে যোগ দিতে হয়নি।" তাঁর মতে, যাঁরা রাজনৈতিক পতাকায় নিজেদের মুড়তে চান, তাঁদের হয়তো কাজ করতে গেলে রাজনৈতিক সমর্থনের প্রযোজন হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User