রাম মন্দিরে যেতে বাধা, অযোধ্যায় নেতাদের গৃহবন্দি করেছে পুলিশ, অভিযোগ কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার সকালে লখনউ থেকে অযোগ্য রওনা হলে মন্দির শহরের মুখে তাঁদের আটকে দিয়ে গৃহবন্দি করা হয়েছে। অযোধ্যার পাশের জেলা প্রতাপগড়ের কংগ্রেস সভাপতি নীরজ ত্রিপাঠিতেও আটক করা হয় বলে কংগ্রেস জানিয়েছে।

Jun 30, 2026 - 16:05
0 0
রাম মন্দিরে যেতে বাধা, অযোধ্যায় নেতাদের গৃহবন্দি করেছে পুলিশ, অভিযোগ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: রাম মন্দিরের (Ram Mandir) যেতে দেওয়া হল না উত্তর প্রদেশের কংগ্রেস নেতাদের। অযোধ্যা জেলার মুখেই রাজ্য কংগ্রেস নেতাদের আটকে দেওয়া হয়। 

উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই আগাম ঘোষণা করেছিলেন মঙ্গলবার দলের এক প্রতিনিধি দল রাম মন্দিরে পুজো দেওয়ার পর সেখানে দানপাত্রের অর্থ তছরুপের ঘটনা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন না।

কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার সকালে লখনউ থেকে অযোগ্য রওনা হলে মন্দির শহরের মুখে তাঁদের আটকে দিয়ে গৃহবন্দি করা হয়েছে। অযোধ্যার পাশের জেলা প্রতাপগড়ের কংগ্রেস সভাপতি নীরজ ত্রিপাঠিতেও আটক করা হয় বলে কংগ্রেস জানিয়েছে।

অজয় রাই অভিযোগ করেন, ভগবান রামের অর্থ চোরেরা এতটাই ভীত সন্ত্রস্ত যে আমরা অযোধ্যা শহরের মুখে আসা মাত্র পুলিশ আমাদের আটক করে। কংগ্রেসের কর্মসূচি ঘিরে মঙ্গলবার সকাল থেকেই অযোধ্যার নিরাপত্তা বাড়ানো হয়। পথে নামে বিপুল সংখ্যায় পুলিশ।

অযোধ্যার মঙ্গলবারের ঘটনা নিয়ে মুখ খুলেছে সর্বভারতীয় কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে অবিলম্বে আটক নেতাদের মুক্তিযুদ্ধ হবে। এবং অন্য রাম ভক্তদের মতো কংগ্রেস নেতাদেরও মন্দিরের পুজো দেওয়া ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। দলের বক্তব্য উত্তর প্রদেশ সরকার রাম মন্দিরের চুরির ঘটনায় ভীত সন্ত্রস্ত। তাই অন্যায় ভাবে কংগ্রেস নেতাদের সেখানে যেতে দিতে বাধা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User