'ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ, বিজেপির দালালি করে বোকা বানাতে চাইছে', সুদীপ-ঋতব্রতদের নিশানা কুণালের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কুণাল প্রশ্ন তোলেন যে, যে সমস্ত বড় বড় নেতারা সারদা বা বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং গদ্দারদের সাথে ছবি তুলছেন, তাতে কি রাজনীতির কোনও শুদ্ধিকরণ হচ্ছে?
শুক্রবার একদিকে যেমন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারি বাসভবনে প্রাতরাশ সারেন এনসিপিআই-এর (NCPI) সাংসদরা, তেমনই নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ঋতব্রত শিবিরের একাধিক প্রতিনিধি। দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নবান্নের এই সমান্তরাল বৈঠক - দুটি ঘটনাকে কেন্দ্র করেই একযোগে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
দুই বৈঠককে কড়া ভাষায় আক্রমণ করে কুণাল দাবি করেন যে, বিরোধী রাজনীতিকে দুর্বল করতেই বিজেপি ও তাদের সহযোগী বি-টিমগুলির মধ্যে এমন রাজনৈতিক সমঝোতা বা 'সেটিং' পরিচালিত হচ্ছে।
'রাজনৈতিক কেরিয়ার শেষ'
কুণাল ঘোষ তোপ দেগে বলেন, "বিজেপির বি-টিম গদ্দার নম্বর ১ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, আর বি-টিমের গদ্দার নম্বর ২ দালালরা গেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে।" তাঁর কটাক্ষ, এনসিপিআই বর্তমানে সম্পূর্ণ দিশেহারা একটি দল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং আইনি ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই তারা ফাঁদে পড়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে।
বৈঠকে অংশ নেওয়া সমস্ত নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কুণাল স্পষ্ট ভাষায় বলেন, "এদের সকলের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এরা এলাকার সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আগামী দিনে বাংলার মানুষের কাছে যখন এরা ভোটের দরবারে হাজির হবেন, তখন মানুষ এদের উপযুক্ত জবাব দেবে।"
মোদী-শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কুণাল প্রশ্ন তোলেন যে, যে সমস্ত বড় বড় নেতারা সারদা বা বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং গদ্দারদের সাথে ছবি তুলছেন, তাতে কি রাজনীতির কোনও শুদ্ধিকরণ হচ্ছে? তাঁর বক্তব্য, "নরেন্দ্র মোদী ছবি তুলছেন জেলে খাটা আসামিদের সঙ্গে, অমিত শাহ কাদের সঙ্গে দেখা করছেন তাও স্পষ্ট। তাই দল থেকে নীচুতলার ছোটখাটো নেতাদের সাসপেন্ড না করে আগে তো শীর্ষ নেতৃত্বকে সাসপেন্ড করা উচিত।"
কুণাল ঘোষ আরও অভিযোগ করেন যে, বিজেপি রাজ্যে এমন এক অনুগত বিরোধী দল তৈরি করতে চাইছে, যাদের শাসকের বিরুদ্ধে কামড় বা আক্রমণাত্মক লড়াই করার কোনও ক্ষমতাই থাকবে না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)