‘ক্যায়া বোলতি পাবলিক’! শিক্ষার বিপুল খরচ নিয়ে মোদী সরকারকে বিঁধে নয়া অভিযানে অভিজিৎ দীপকে

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে দলের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন সিজেপি নেতা। তিনি জানান, 'ক্যায়া বোলতি পাবলিক' কর্মসূচির প্রথম ও প্রধান ইস্যু হতে চলেছে দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা।

Aug 07, 2026 - 11:03
0 0
‘ক্যায়া বোলতি পাবলিক’! শিক্ষার বিপুল খরচ নিয়ে মোদী সরকারকে বিঁধে নয়া অভিযানে অভিজিৎ দীপকে

যন্তর মন্তরে আন্দোলন গড়ে তোলার পর এবার সারা দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। বৃহস্পতিবার তিনি 'ক্যায়া বোলতি পাবলিক' (Kya Bolti Public) নামে একটি সর্বভারতীয় জনসংযোগ অভিযানের সূচনা করেন। তাঁর দাবি, রাজনীতি বা প্রচার নয়, সাধারণ মানুষের আসল সমস্যা ও তাঁদের অভিজ্ঞতার কথা জানাই এই অভিযানের মূল লক্ষ্য।

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে দলের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন সিজেপি নেতা। তিনি জানান, 'ক্যায়া বোলতি পাবলিক' কর্মসূচির প্রথম ও প্রধান ইস্যু হতে চলেছে দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা। 

শিক্ষার চড়া খরচ নিয়ে দীপকে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দেশে স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারের ফি এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সন্তানদের ভালো পড়ালেখা করানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তাঁর কথায়, “প্রথম শ্রেণিতে ভর্তি করানোর জন্যই বছরে ১ থেকে ২ লক্ষ টাকা ফি দিতে হচ্ছে, তার ওপর আবার ডোনেশন। সাধারণ পরিবার এই টাকা কোত্থেকে আনবে?” চড়া ফি এবং কোচিং সেন্টারের খরচের কারণে বহু পরিবার চিরতরে ঋণের জালে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। ড. বি আর আম্বেদকরের ভাবনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা মুনাফা করার ব্যবসায় পরিণত হয়েছে।

যন্তর মন্তরের আন্দোলনের সাফল্য প্রসঙ্গে দীপকে জানান, সেই বিক্ষোভে মানুষের উপস্থিতি শুধু নিট (NEET) বা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছিল না, বরং সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে ছিল। একই সঙ্গে দেশে দলবদল ও প্রতিনিধি কেনাবেচার কারণে সাধারণ মানুষের গণতন্ত্রের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিন দেশের বিচারব্যবস্থার গতিপ্রকৃতি নিয়েও একাধিক প্রশ্ন তোলেন সিজেপি প্রধান। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ বছরের পর বছর আইনি লড়াই চালিয়েও বিচার পান না, অথচ প্রভাবশালী রাজনীতিক বা ধনকুবেরদের মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। এই বৈষম্য দূর করতেই দেশের মানুষকে এক ছাতার তলায় এনে ‘ক্যায়া বোলতি পাবলিক’ অভিযান পরিচালনা করবে তাঁর দল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User