চম্পত রাইয়ের বিরুদ্ধে FIR চেয়ে পথে নামছেন অযোধ্যার আইনজীবীরা, বড় আন্দোলনের হুঁশিয়ারি

ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাঁরা রাম জন্মভূমি থানায় চম্পত রাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেবেন। এই অভিযোগে শুধু চম্পত রাই নন, নাম থাকবে ট্রাস্টের সদ্য পদত্যাগী সদস্য ডঃ অনিল মিশ্র এবং বিশেষ আমন্ত্রিত সদস্য ডঃ গোপাল রাইয়েরও। পুলিশ যদি এফআইআর দায়ের করতে অস্বীকার করে, তবে তাঁরা সরাসরি আদালতের দ্বারস্থ হবেন।

Jul 02, 2026 - 13:18
0 0
চম্পত রাইয়ের বিরুদ্ধে FIR চেয়ে পথে নামছেন অযোধ্যার আইনজীবীরা, বড় আন্দোলনের হুঁশিয়ারি

দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করলেও পদের ভার একটা বড় সমস্যা হয়ে দাঁড়াল চম্পত রাইয়ের জন্য। রাম মন্দিরের অনুদান চুরির মামলায় (Ram Mandir donation theft Ayodhya) এবার আইনি জটিলতার মুখে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার দাবিতে বৃহস্পতিবার থেকে সরাসরি রাস্তায় নামছেন অযোধ্যার আইনজীবীরা (Ayodhya Lawyers Demand FIR against Champat Rai)। একদিকে যখন সিট (SIT) বিস্তারিত তদন্তের জন্য ১৫ দিন সময় পেয়েছে (Ram Mandir SIT security upgrade), ঠিক তখনই চম্পত রাইয়ের বিরুদ্ধে আইনজীবীদের এই পদক্ষেপ যোগীরাজ্যের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করল বলাই বাহুল্য।

আগামী ৬ জুলাই ট্রাস্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে চম্পত রাইয়ের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তার আগেই আইনজীবীদের এই হুঁশিয়ারি ট্রাস্টের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিল।

ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশনের (Faizabad Bar Association) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাঁরা রাম জন্মভূমি থানায় চম্পত রাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেবেন। এই অভিযোগে শুধু চম্পত রাই নন, নাম থাকবে ট্রাস্টের সদ্য পদত্যাগী সদস্য ডঃ অনিল মিশ্র এবং বিশেষ আমন্ত্রিত সদস্য ডঃ গোপাল রাইয়েরও।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User