তুষারঝড়ের পর পেরিয়েছে ৩ দিন! উত্তরাখণ্ডের কেদারতালে এখনও নিখোঁজ বাংলার ৫ ট্রেকার-সহ ৮ জন
গত ২৭ অক্টোবর বন দফতরের অনুমতি নিয়ে ৭ জন ট্রেকার, ১ জন গাইড, ১ জন রাঁধুনী এবং ৩ জন পোর্টার বা কুলি-সহ মোট ১২ জনের একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা থাকলেও তুষারপাতের জেরে পথ অবরুদ্ধ হয়ে যায়।
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার কেদারতাল (Kedartal) ট্রেকিং রুটে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে ৩ দিন ধরে নিখোঁজ পশ্চিমবঙ্গের ৫ জন ট্রেকার-সহ মোট ৮ জন। চরম প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নিখোঁজদের সন্ধানে সোমবার ভোর থেকে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
গত ২৭ অক্টোবর বন দফতরের অনুমতি নিয়ে ৭ জন ট্রেকার, ১ জন গাইড, ১ জন রাঁধুনী এবং ৩ জন পোর্টার বা কুলি-সহ মোট ১২ জনের একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা থাকলেও তুষারপাতের জেরে পথ অবরুদ্ধ হয়ে যায়।
নিখোঁজদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৫ জন
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গেছে, দলের ৪ জন সদস্য - নেপালের তিন কুলি (নয়ন বাহাদুর সিং, হরি বাহাদুর শাহী, দীপক সিং) এবং উত্তরকাশীর রাঁধুনী রোহন রানা কোনওক্রমে নেমে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু বাকি ৮ জন এখনও পাহাড়ি খাদের দুর্গম বরফের তলে আটকে রয়েছেন।
নিখোঁজ ট্রেকারদের তালিকা:
১. তাপস বাউড়ি (৩০): পশ্চিমবঙ্গ
২. রত্না ঘোষ (২৩): পশ্চিমবঙ্গ
৩. মনোজ খোভাস (৩৯): পশ্চিমবঙ্গ
৪. ঋতু মণ্ডল (৪০): পশ্চিমবঙ্গ
৫. উদয় ঘোষ (৩০): পশ্চিমবঙ্গ
৬. বর্তিকা ভার্মা (২৮): উত্তরপ্রদেশ
৭. সিদ্ধার্থ রানা (২৫): স্থানীয় গাইড (উত্তরকাশী)
৮. অন্য এক সদস্য
৩০ অক্টোবর নিখোঁজ দলটি তাদের ট্রেকিং এজেন্সির সঙ্গে ফোনে যোগাযোগ করে জানিয়েছিল যে তারা 'কাচ্চি ধাং' এলাকার কাছাকাছি নিরাপদে রয়েছে এবং সাহায্যের আবেদন জানায়। ওই বার্তায় এও জানানো হয়েছিল যে দলের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। কিন্তু তারপর থেকেই তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৩১ অক্টোবর থেকে উদ্ধার কাজ শুরু হলেও ঘন মেঘ ও তুষারপাতের কারণে বারবার থমকে যায় অনুসন্ধান। ১ নভেম্বর এসডিআরএফ-এর দুই জওয়ান হেলিকপ্টারে চেপে হার্সিল হয়ে কেদারতাল এলাকায় দু'বার আকাশপথে রেকি করলেও তাঁবু বা নিখোঁজদের কোনও চিহ্ন মেলেনি।
সোমবার সকালে আবহাওয়া সামান্য পরিষ্কার হতেই উত্তরকাশী জেলা প্রশাসনের নির্দেশে এসডিআরএফ ও এনডিআরএফ-এর বিশেষ উদ্ধারকারী দল হেঁটে ও ড্রোন ক্যামেরা নিয়ে কেদারতালের দুর্গম বরফাবৃত রুটে রওনা দিয়েছে। একই সঙ্গে সেনা ও বায়ুসেনার হেলিকপ্টারকেও প্রস্তুত রাখা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0