মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা! এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল এনআইএ

উল্লেখ্য, মোথাবাড়ির এই গোলমালের ঘটনায় মোট ১২টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। প্রথম মামলায় ২২ জন এবং দ্বিতীয় মামলায় ১ জন— সব মিলিয়ে মোট ২৩ জন অভিযুক্তের নাম উঠে এসেছে চার্জশিটে (Chargesheet)।

Sep 22, 2026 - 19:22
0 0

এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন মালদহের মোথাবাড়িতে (Malda Mothabari) বিচারকদের আটকে রেখে হেনস্থা ও তাঁদের কনভয়ে হামলার ঘটনায় এবার প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের (Sujapur) বিধায়ক সাবিনা ইয়াসমিনকে (Sabina Yeasmin) তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আগামী ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাঁকে এনআইএ দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, মোথাবাড়ির এই গোলমালের ঘটনায় মোট ১২টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। প্রথম মামলায় ২২ জন এবং দ্বিতীয় মামলায় ১ জন— সব মিলিয়ে মোট ২৩ জন অভিযুক্তের নাম উঠে এসেছে চার্জশিটে (Chargesheet)। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় খুনের চেষ্টা, সরকারি কর্মীকে মারধর ও হেনস্থা, কর্তব্য পালনে বাধা দেওয়া এবং বেআইনি ভাবে আটকে রাখার মতো একাধিক জামিনঅযোগ্য ও গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে বিধায়ককে এনআইএ-র সমন ঘিরে নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে মালদহে (Malda)।

ঘটনার সূত্রপাত গত মে মাসে বিধানসভা নির্বাচনের আগে, এপ্রিল মাসে। মালদহের কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসে এসআইআর-এর কাজ চলাকালীন সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিডিও অফিসের অন্দরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখার পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিয়ে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল।

এই ঘটনার তদন্তে নেমে আগেই নাম জড়ায় বিধায়কের স্বামী মেহবুব আলমের। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে গত অগস্ট মাসে এনআইএ কার্যালয়ে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার সরাসরি সুজাপুরের বিধায়ককেই তলব করল এনআইএ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User