'২৪-এর জের, লালকেল্লায় যাননি খাড়্গে, রাহুল, 'দেশের ভাল চায় না' বলে কাদের নিশানা মোদীর

খাড়্গে এবং রাহুলের লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে কংগ্রেস এখনও মুখ খোলেনি। লালকেল্লার অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। তারাও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে একটি সূত্র থেকে জানানো হয়েছে, রাজ্যসভা এবং লোকসভার বিরোধীদল নেতাদের জন্য উপযুক্ত স্থানে নির্ধারিত আসন ছিল।

Aug 15, 2026 - 19:11
0 0
'২৪-এর জের, লালকেল্লায় যাননি খাড়্গে, রাহুল, 'দেশের ভাল চায় না' বলে কাদের নিশানা মোদীর

লালকেল্লায় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান ফের বয়কট করল কংগ্রেস। দলের তরফে আমন্ত্রিত ছিলেন পার্টির সভাপতি তথা রাজ্যসভার বিরোধী শিবিরের নেতা মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।

এই নিয়ে টানা দ্বিতীয় বার স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস এবং রাজ্যসভা ও লোকসভার বিরোধী দল নেতা। ভারতে এই ঘটনা নজিরবিহীন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে কোনও দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে বলেন, কিছু মানুষ আছেন যাঁরা ভারতের মঙ্গল চায় না। ভারতের ভাল কিছু দেখতে পারে না। তাঁরা এতটাই হতাশাগ্রস্থ যে এর ফলে এক বিকৃত ধারণা জন্ম নেয় যা দেশের অমঙ্গল এবং ধ্বংস ডেকে আনে। এই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পরম সৌভাগ্য যে দেশে একটি সংবিধান রয়েছে যা আমাদের পথ দেখায়।

খাড়্গে এবং রাহুলের লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে কংগ্রেস এখনও মুখ খোলেনি। লালকেল্লার অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। তারাও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে একটি সূত্র থেকে জানানো হয়েছে, রাজ্যসভা এবং লোকসভার বিরোধীদল নেতাদের জন্য উপযুক্ত স্থানে নির্ধারিত আসন ছিল।

কংগ্রেস ২০২৫ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও বয়কট করেছিল। এর কারণ ছিল ২০২৪-এর একটি ঘটনা। সেবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্য আসন বরাদ্দ হয়েছিল পঞ্চম সারিতে।

কংগ্রেস অভিযোগ করে, পঞ্চম সারিতে বসতে দিয়ে লোকসভার বিরোধী দলনেতাকে সরকার অপমান করেছে। ওই ঘটনায় রাহুল গান্ধী নিজেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপর ২০২৫-এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাননি রাহুল।

২০২৪ এর ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রক বলেছিল, স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে টেবিল অফ প্রেসিডেন্সি রীতি মেনে আসন বন্টন করা হয়। তাতে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে আসন বিন্যাস বদলাতে পারে। এ বছর অলিম্পিকের পদকজয়ীদের প্রথম সারিতে বসানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই কারণে রাহুল গান্ধীর জন্য পঞ্চমসারিতে আসন বরাদ্দ করা হয়।

অন্যদিকে কংগ্রেসের বক্তব্য ছিল, রাজ্যসভা ও লোকসভার বিরোধী দল নেতারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। সেই হিসেবে রাহুল গান্ধীর পূর্ণ মন্ত্রীদের জন্য বরাদ্দ সারিতে আসন থাকার কথা ছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User