২৮ বছরের খরা কাটিয়ে এশিয়াডে রুপো মীরাবাঈয়ের! জাপানের মঞ্চে পূর্ণ হল ট্রফি ক্যাবিনেট
দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে এশিয়ান গেমসে ভারতের হয়ে ভারোত্তোলনে পদক জিতলেন মীরাবাঈ চানু। নাগোয়ায় রুপো জিতে নিজের ট্রফি ক্যাবিনেট সম্পূর্ণ করলেন এই কিংবদন্তি।
অলিম্পিক্সে রুপো জিতেছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা এসেছে। কমনওয়েলথ গেমসের মঞ্চেও বারবার উড়েছে তেরঙ্গা। কিন্তু ট্রফি ক্যাবিনেটে একটা শূন্যস্থান যেন বারবার উপহাস করত। এশিয়ান গেমসের পদক ছিল অধরা!
অবশেষে সেই অসম্পূর্ণতা পূরণ করলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বুধবার জাপানের নাগোয়ায় মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন মণিপুরী-কন্যা। ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়াডে কর্ণম মালেশ্বরীর পর এই প্রথম ভারোত্তোলন থেকে ভারতের ঝুলিতে এল এশিয়ান গেমসের পদক। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার উজ্জ্বল অবসান!
মীরাবাঈয়ের গোটা কেরিয়ারই আসলে একটা উড়ানের গল্প। ব্যর্থতা থেকে বারবার ফিরে আসার কাহিনি। রিও অলিম্পিক্সে চরম ব্যর্থতার পর টোকিওতে ঘুরে দাঁড়িয়ে রুপো জিতেছিলেন। গত বছর হাংঝৌ এশিয়ান গেমসেও (Asian Games 2026) মাত্র একচুলের জন্য ফস্কে গিয়েছিল পদক। চতুর্থ স্থানে শেষ করে ভগ্নহৃদয়ে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু হাল ছাড়েননি। ৩২ বছর বয়সে, প্রতিযোগীদের মধ্যে বয়স্কতম হয়েও নাগোয়ার মঞ্চে নেমে মীরাবাঈ বুঝিয়ে দিলেন, জেদ আর অধ্যবসায় থাকলে বয়স শুধুই একটা সংখ্যা মাত্র।
এদিন স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি—সব মিলিয়ে ১৯৮ কেজি ওজন তুলে রুপো নিশ্চিত করেন মীরাবাঈ। এই ইভেন্টে সোনা জিতে এশিয়াডে (Indian Weightlifting) সোনার হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন উত্তর কোরিয়ার রি সং-গুম। অন্যদিকে, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক দিয়ানি ত্রি।
চোট-আঘাত, হতাশা আর প্রত্যাশার প্রবল চাপ সামলে ভারতীয় ক্রীড়ামহলের অন্যতম নির্ভরযোগ্য মুখ চানু। নাগোয়ার এই রুপো শুধু তাঁর ব্যক্তিগত বৃত্তই সম্পূর্ণ করল না, বিশ্বমঞ্চে ভারতীয় ভারোত্তোলনের (Sports News) ছবিটাও ফের একবার উজ্জ্বল করে তুলল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)