World Cup 2026: ‘লামিনকে যতটা চাই, ততটাই খেলাতে পারব!’ অস্ট্রিয়া ম্যাচের আগে জানালেন স্পেনের কোচ
২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে শেষ বত্রিশের নকআউট ম্যাচের আগে সম্পূর্ণ ফিট লামিন ইয়ামাল। পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত বার্সেলোনার এই তরুণ তুর্কি, জানালেন কোচ দে লা ফুয়েন্তে।
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগে স্পেন শিবিরে বড়সড় স্বস্তির খবর (Spain Football Team)। অস্ট্রিয়ার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচের আগে (Spain vs Austria) কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়ে দিলেন, লামিন ইয়ামাল (Lamine Yamal) এখন পুরো ম্যাচ খেলতে প্রস্তুত। গত কয়েক সপ্তাহ ধরে চোটের কারণে ১৮ বছরের তারকা উইঙ্গারের খেলার সময় সীমিত রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের নকআউট ম্যাচের আগে (FIFA World Cup 2026) স্পেন কোচের বক্তব্য, সেই সতর্কতার প্রয়োজন এখন আর নেই।
পুরো ম্যাচ খেলতে প্রস্তুত ইয়ামাল (Lamine Yamal Injury Update)
সাংবাদিক বৈঠকে দে লা ফুয়েন্তে বলেন (Luis de la Fuente Press Conference), ‘লামিনকে আমরা যতটা খেলাতে চাই, ততটাই খেলাতে পারব। ওকে নিয়ে খুব সতর্ক ছিলাম। শুধু ওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের চোট থেকে ফেরার ক্ষেত্রেই আমরা একই নীতি মেনে চলি। প্রত্যেকের রিহ্যাবের সময়কে সম্মান করি, ম্যাচের পরিস্থিতিও দেখি। লামিন এখন খুব ভাল অবস্থায়। সবচেয়ে বড় কথা, ও নিজেও খেলতে মুখিয়ে রয়েছে।’এরপর হাসতে হাসতেই স্পেন কোচ যোগ করেন, ‘তাই দেখা যাক, কাল ও খেলে কি না।’
এপ্রিলের ২২ তারিখ হ্যামস্ট্রিংয়ে চোটে পান স্প্যানিশ উইঙ্গার। সেই কারণে চলতি বিশ্বকাপে (World Cup Knockout Stage) তাঁকে বুঝেশুনে খেলাতে হয়েছে।
গ্রুপ পর্বে সীমিত সময়
বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে মোট ১৪১ মিনিট খেলেছেন ইয়ামাল। করেছেন একটি গোল। টুর্নামেন্টের অন্য বড় তারকাদের তুলনায় তাঁর প্রভাব তুলনামূলক কম। যার প্রধান কারণ ফিটনেস ব্যবস্থাপনা। কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। এরপর সৌদি আরবের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়ে ম্যাচের ১০ মিনিটেই বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন। উরুগুয়ের বিরুদ্ধে খেলেন ৭৬ মিনিট।
বার্সেলোনার হয়ে গত মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট ইয়ামালের। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লা লিগার শেষ ছয়টি ম্যাচ মাঠে নামেননি।
আরও তিন ফুটবলারকে নিয়ে সুখবর
শুধু ইয়ামাল নন, স্পেন শিবিরে আরও কয়েকটি ইতিবাচক খবরও দিয়েছেন দে লা ফুয়েন্তে। যেমন, ‘প্রায় অলৌকিকভাবে’ ফিরেছেন ইয়েরেমি পিনো। উরুগুয়ের বিরুদ্ধে বাঁ-কাঁধে চোট পান। এখন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত। পাশাপাশি লিভারপুলে যোগ দেওয়া ভিক্টর মুনিয়োজও পুরোপুরি ফিট। যদিও অনেক দিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় পরিস্থিতি অনুযায়ী তাঁকে পরিবর্ত হিসেবে নামানো হতে পারে। ইঙ্গিত ফুয়েন্তের। অন্যদিকে, নিকো উইলিয়ামসের কুঁচকির চোট অনেকটাই সেরেছে। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। স্পেন শেষ ষোলোয় উঠলে তাঁকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কোচ।
নতুন ইতিহাস গড়ার সামনে স্পেন
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর আর কোনও নকআউট ম্যাচ জিততে পারেনি স্পেন। পরের দুই বিশ্বকাপেই প্রথম নকআউট ম্যাচে বিদায় নিতে হয়েছে। ২০১৪ সালে তো গ্রুপ পর্বই টপকাতে অসফল স্প্যানিশ আর্মাডা!
তবে এবার পরিস্থিতি আলাদা। লুইস দে লা ফুয়েন্তের অধীনে তরুণ দল ২০২৩ সালে নেশনস লিগ এবং ২০২৪ সালে ইউরো জিতেছে। তাঁর কোচিংয়ে স্পেন মোট ৪৫টি ম্যাচ খেলেছে। হেরেছে মাত্র দু'টি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি স্পেন। টানা তিনটি ম্যাচে ক্লিন শিট রেখেই উঠেছে নকআউট পর্বে। এখন অস্ট্রিয়াকে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্য। দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত রক্ষণে নির্ভুল। আক্রমণেও বিকল্প বেড়েছে। ফলে শেষ বত্রিশের লড়াইয়ে স্পেন অনেক বেশি শক্তিশালী দল হিসেবে নামতে চলেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)