World Cup 2026: শেষ চার চূড়ান্ত, রাত জেগে দেখুন জোড়া মহারণ! জেনে নিন সম্পূর্ণ সূচি
বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালের সূচি চূড়ান্ত। ফ্রান্স-স্পেন এবং ইংল্যান্ড-আর্জেন্তিনা—দুই মহারণ কবে, কখন, কোথায়? ভারতীয় সময়, সম্প্রচারের তথ্য, ম্যাচ বিশ্লেষণ ও ফাইনালের সূচি এক নজরে।
কোয়ার্টার ফাইনাল শেষ। বিশ্বকাপে বেঁচে মাত্র চারটি দল। আপাতত নিশ্চিত শেষ চারের লড়াই। (FIFA World Cup 2026 Semi Final Schedule) একদিকে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
এই দুই দ্বৈরথের বিশেষ তাৎপর্যও রয়েছে। বিশ্বফুটবলের র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বের শীর্ষ চার টিম বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
খেলা দেখতে দর্শকদের অবশ্য রাত জাগার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দু'টি সেমিফাইনালই শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে।
ফ্রান্স-স্পেন, কৌশলের লড়াই
প্রথম সেমিফাইনাল বুধবার, ১৫ জুলাই। ভেন্যু ডালাস স্টেডিয়াম, টেক্সাসের আরলিংটন। (France vs Spain) ফ্রান্স শেষ আটে ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে। স্পেন ২-১ ব্যবধানে বিদায় করেছে বেলজিয়ামকে। এবার মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল। এক দিকে গোল্ডেন বুটের দৌড়ে আট গোল নিয়ে শীর্ষে থাকা কিলিয়ান এমবাপে। অন্য দিকে কিশোর তারকা লামিনে ইয়ামালকে সামনে রেখে স্পেনের দ্রুত পাস আর হাই প্রেসিং ফুটবল। কাগজে-কলমে শুধু দুই দলের সংঘাত নয়, দুটো ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষও বটে। ম্যাচ শুরু ভারতীয় সময় ১৫ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে!
ইংল্যান্ডের সামনে আর্জেন্তিনা
দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার, ১৬ জুলাই। ভেন্যু আটলান্টা স্টেডিয়াম। (England vs Argentina) কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টিকিট পাকা ইংল্যান্ডের। জোড়া গোল জুড বেলিংহ্যামের৷ অন্য দিকে সুইৎজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে আর্জেন্তিনা।
নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই তিন গোল করার ধারাও বজায় রেখেছে লিওনেল স্কালোনির দল। হ্যারি কেনের আক্রমণ বনাম লিওনেল মেসির অভিজ্ঞতা—এই দুইয়ের দ্বৈরথ ঘিরে আগ্রহ তুঙ্গে। অতীত বলছে, ইংল্যান্ড ও আর্জেন্তিনার লড়াই মানেই টানটান উত্তেজনা, শারীরিক ফুটবল এবং রেফারির শেষ বাঁশি পর্যন্ত ঘোর অনিশ্চয়তা।
ফাইনালের পথ, কোথায় দেখবেন?
দুই সেমিফাইনালের বিজয়ীরা উঠবে বিশ্বকাপ ফাইনালে। (World Cup Final 2026) তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ ১৯ জুলাই, মায়ামি স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত ২টা ৩০ মিনিটে। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে। (World Cup Final Schedule)
ভারতে টেলিভিশনে দুটি সেমিফাইনালই বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে। পাশাপাশি ইউনাইট৮ স্পোর্টস চ্যানেলেও চলবে সরাসরি সম্প্রচার। অনলাইনে জি৫ অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে। যোগ্য গ্রাহকেরা জিওটিভির মাধ্যমেও ম্যাচ দেখতে পারবেন।
সব মিলিয়ে বিশ্বকাপের শেষ চারের লড়াই এখন প্রস্তুত। সামনে আর মাত্র দুটি ধাপ। তারপরই লেখা হবে ফুটবলের নতুন বিশ্বসেরার নাম।
সম্পূর্ণ সূচি
- সেমিফাইনাল ১: ফ্রান্স বনাম স্পেন — ১৫ জুলাই (বুধবার), ভারতীয় সময় রাত ১২:৩০, ডালাস স্টেডিয়াম, আরলিংটন।
- সেমিফাইনাল ২: ইংল্যান্ড বনাম আর্জেন্তিনা — ১৬ জুলাই (বৃহস্পতিবার), ভারতীয় সময় রাত ১২:৩০, আটলান্টা স্টেডিয়াম।
- তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ: ১৯ জুলাই, ভারতীয় সময় রাত ২:৩০, মায়ামি স্টেডিয়াম।
- ফাইনাল: ২০ জুলাই, ভারতীয় সময় রাত ১২:৩০, নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)