'জিতলে তো তৃণমূলেই থেকে যেতাম!' শিবির বদল নিয়ে যুক্তি দিলেন এনসিপিআই সাংসদ রচনা
চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সরকারি বাসভবনে প্রাতরাশে যোগ দিয়েছিলেন এনসিপিআই-এর (NCPI) সাংসদরা। এনডিএ (NDA)-র অন্যান্য শরিক দলগুলির সাংসদদের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন। সেই সাক্ষাৎ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন রচনা।
“এবার তৃণমূল (TMC) জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দল বদল করেছি।” শিবির বদল নিয়ে এমনই বিস্ফোরক ও খোলামেলা মন্তব্য করলেন এনসিপিআই (NCPI) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ও অবস্থান স্পষ্ট করে সাংসদ বলেন, “আমার এখনও তিন বছর মেয়াদ আছে। সাংসদ হিসাবে কাজ করতে চাই। অনেক কাজ করেছি। আরও কিছু কাজ করতে হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব। আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই।”
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার নেপথ্য কারণ ব্যাখ্যা করে রচনা জানান, “যখন তৃণমূল ছিল, তখনই কাজ করতে পারিনি। দিদিও বলতেন, রাজ্যে টাকা নেই। এখন তৃণমূল হারার পর তিন বছর বসে থাকতে পারতাম না। তাই, কাজ করতে তৃণমূল ছেড়েছি।” সাংসদের বক্তব্য, “আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যেতে পারতাম না। তারপরও আমি অনেকের কাছে গিয়েছি। ডবল ইঞ্জিন সরকার দরকার ছিল। না হলে উন্নয়ন হত না। অল্প সময়ে ভাল কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।”
উল্লেখ্য, এর আগে কলকাতায় তাঁর আবাসন ‘আরবানা’য় থাকা নিয়ে হুগলির সাংসদ মন্তব্য করেছিলেন, “আরবানাতে থাকতে যোগ্যতা লাগে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তুমুল শোরগোল পড়েছিল। সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়ে রচনা বলেন, “এখন মনে হয়, আরবানা মন্তব্য না করলেই ভাল হত।” তবে এর পরপরই নিজের বক্তব্যের সমর্থনে সাফাই দিয়ে তিনি যোগ করেন, “আমাকে এক সাংসদ আক্রমণ করেছিলেন। তাই জবাব দিয়েছিলাম।”
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সরকারি বাসভবনে প্রাতরাশে যোগ দিয়েছিলেন এনসিপিআই-এর (NCPI) সাংসদরা। এনডিএ (NDA)-র অন্যান্য শরিক দলগুলির সাংসদদের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন। সেই সাক্ষাৎ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন রচনা।
সাংসদের বক্তব্য ছিল, "প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট বলেছেন আপনারা ভাল করে মন দিয়ে কাজ করুন। আমাদের মূল লক্ষ্যই হল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশবাসীর জন্য নিরলস কাজ করে যাওয়া।" উল্লেখ্য, তার আগে গত ৫ অগস্ট বিজেপির ৩৭ জন নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হয়েছিলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)