ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা? ‘ত্রয়ী’ ঘিরে জল্পনা বাড়তেই সত্যি সামনে আনলেন অভিনেত্রী

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ‘ত্রয়ী’ একটি রহস্য ও গোয়েন্দাগল্প ভিত্তিক ধারাবাহিক হতে চলেছে। অতীতে ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘পাণ্ডব গোয়েন্দা’র মতো জনপ্রিয় গোয়েন্দা-ধর্মী সিরিয়াল উপহার দিয়েছে জি বাংলা।

Jul 04, 2026 - 15:19
Updated: 8 hours ago
0 0
ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা? ‘ত্রয়ী’ ঘিরে জল্পনা বাড়তেই সত্যি সামনে আনলেন অভিনেত্রী

জি বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক আসছে। ইতিমধ্যেই কয়েকটি নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে। আর সেই আবহেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরও একটি নতুন ধারাবাহিক— ‘ত্রয়ী’।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ‘ত্রয়ী’ একটি রহস্য ও গোয়েন্দাগল্প ভিত্তিক ধারাবাহিক হতে চলেছে। অতীতে ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘পাণ্ডব গোয়েন্দা’র মতো জনপ্রিয় গোয়েন্দা-ধর্মী সিরিয়াল উপহার দিয়েছে জি বাংলা। প্রতিটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতাতেই ফের এক নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসতে পারে চ্যানেল। তবে এখনও পর্যন্ত এই ধারাবাহিক নিয়ে চ্যানেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জল্পনার আরও একটি বড় কারণ, খবর ছড়িয়েছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সোশ্যাল মিডিয়া এবং টেলিপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘদিন পর ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে সত্যি কি এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন তিনি? 

জল্পনায় নিজেই জল ঢেলেছেন অপরাজিতা আঢ্য। দ্য ওয়াল-এর তরফ থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী স্পষ্ট জানান, এই বিষয়ে তিনি ইতিমধ্যেই একাধিক ফোন পেয়েছেন। কিন্তু ‘ত্রয়ী’ নামে কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত নন। কেন তাঁর নাম ঘিরে এমন খবর ছড়াচ্ছে, তা তিনি নিজেই জানেন না বলে স্পষ্ট করে দেয়। 

অভিনেত্রীর কথায়, এই মুহূর্তে তিনি একাধিক ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। ফলে ‘ত্রয়ী’-তে তাঁর অভিনয়ের খবর আপাতত ভিত্তিহীন।

ফলে ‘ত্রয়ী’ নিয়ে দর্শকদের কৌতূহল থাকলেও, ধারাবাহিকের গল্প, অভিনয়শিল্পী বা সম্প্রচারের সময়সূচি— কোনও কিছু নিয়েই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। এখন দেখার, জি বাংলা কবে এই রহস্যের পর্দা তোলে এবং তিন মুখ্য নারী চরিত্রে শেষ পর্যন্ত কারা থাকেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User