'পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না', অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন প্রকাশক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট বইয়ের সংখ্যা দেড়শোরও বেশি। ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তার নতুন নতুন বই প্রকাশিত হয়েছে।

Aug 05, 2026 - 19:47
0 0
'পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না', অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন প্রকাশক

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের আবহ তৈরি হল। তাঁর অভিযোগ, চলতি বছরে এখনও পর্যন্ত তাঁর বই বিক্রির রয়্যালটির টাকা তিনি পাননি। এই ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বরাবরই মমতা দাবি করেছেন, তাঁর বই বিক্রির রয়্যালটির (Mamata Banerjee Books) অর্থই তাঁর ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা। এবার সময় অতিক্রান্ত হলেও সেই অর্থ তিনি পাননি।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মায়না নিতাম না। এক পয়সা পেনশনও নিই না। দীর্ঘদিন ধরে আমি বই লিখি। এবং সেই বই বিক্রির রয়্যালটি থেকে যে অর্থ আসে, তা থেকেই আমার চলে। কিন্তু এ বছর এখনও পর্যন্ত সেই টাকা আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে সব চুপ করে বসে আছে। নিশ্চয়ই এর পিছনে ওদের কোনও খেলা আছে।"

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্য সামনে আসতেই প্রতিক্রিয়া দিলেন দে'জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশুশেখর দে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রয়্যালটির অর্থ দেওয়া নিয়ে কোনও জটিলতা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর কথায়, "প্রতিবছর একটি নির্দিষ্ট সময়েই রয়্যালটির টাকা পাঠানো হয় এবং এবারও সেই নিয়ম মেনেই অর্থ পাঠানো হবে। কোনও রাজনৈতিক চাপে টাকা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ ঠিক নয়। প্রতিবছরই জুন মাসের পর থেকে  রয়্যালটির টাকা দেওয়া হয়।" মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় সংখ্যক বইয়ের পাবলিশার দে'জ পাবলিশিং। 

তাঁদের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, রয়্যালটি আটকে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। বরং এটি নিয়মিত আর্থিক প্রক্রিয়ার অংশ বলেই দাবি প্রকাশকদের। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং প্রকাশকের ব্যাখ্যার মধ্যে অবস্থানগত পার্থক্য থেকেই যাচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট বইয়ের সংখ্যা দেড়শোরও বেশি। ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তার নতুন নতুন বই প্রকাশিত হয়েছে। বইগুলির মধ্যে রয়েছে কবিতা, প্রবন্ধ ও রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ বিভিন্ন লেখা। তাঁর বইয়ের পাঠকসংখ্যা নেহাত অল্প নয়। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুল ও লাইব্রেরিগুলিতেও কেনা হত তাঁর বই। তাই রয়্যালটির পরিমাণ নেহাত অল্প নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User