মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! ১৫ অগস্ট বন্ধ থাকছে অরেঞ্জ লাইন, ব্লু ও গ্রিনে চলবে ক'টি ট্রেন?

যাত্রীসংখ্যা সাধারণ দিনের তুলনায় কিছুটা আলাদা হবে এই কথা মাথায় রেখেই ব্লু এবং গ্রিন লাইনে পরিমার্জিত সূচি ও নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে স্বস্তির খবর, সমস্ত রুটেই প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

Aug 15, 2026 - 19:59
0 0
মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! ১৫ অগস্ট বন্ধ থাকছে অরেঞ্জ লাইন, ব্লু ও গ্রিনে চলবে ক'টি ট্রেন?

আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস (Independence Day 2026) উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) বিভিন্ন রুটে ট্রেন চলাচলের নিয়মে সাময়িক রদবদল করা হচ্ছে। ছুটি উপলক্ষে যাত্রীসংখ্যা সাধারণ দিনের তুলনায় কিছুটা আলাদা হবে এই কথা মাথায় রেখেই ব্লু এবং গ্রিন লাইনে পরিমার্জিত সূচি ও নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে স্বস্তির খবর, সমস্ত রুটেই প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি সার্ভিস পরিচালিত হবে। যার মধ্যে ৯৭টি আপ (UP) এবং ৯৭টি ডাউন (DN) ট্রেন থাকবে। তবে এই রুটে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও রদবদল ঘটেনি।

গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ)

গ্রিন লাইনে স্বাধীনতা দিবসের দিন মোট ১৪৮টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ৭৪টি আপ (UP) এবং ৭৪টি ডাউন (DN) সার্ভিস রাখা হয়েছে। এই লাইনেও প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।

ইয়েলো লাইন

ইয়েলো লাইনে স্বাভাবিক দিনের মতোই মোট ৯২টি সার্ভিস (৪৬টি আপ এবং ৪৬টি ডাউন) চালু থাকবে। তবে ওই দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক ৫টির বদলে ৪টি ডিরেক্ট বা সরাসরি ট্রেন পাওয়া যাবে। প্রথম ও শেষ ট্রেনের সময়ে এখানেও কোনও পরিবর্তন নেই।

পার্পল ও অরেঞ্জ লাইন

পার্পল লাইনে অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক মেট্রো চলাচল করবে। তবে স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনে পূর্ণাঙ্গ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User