'ডায়াল ১১২' থেকে মহিলা হেল্প ডেস্ক, নারী নিরাপত্তায় জোর দিয়ে আশ্বাসবার্তা মুখ্যমন্ত্রীর
নারী নিরাপত্তা জোরদার করতে বৃহস্পতিবার থেকেই রাজ্যের সমস্ত থানায় আলাদা মহিলা হেল্প ডেস্ক চালু করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো রাজ্যে পুলিশে ফোন করলে গড়ে ৯ মিনিটের মধ্যে সাড়া মেলে, অথচ বাংলায় সেই সময় গড়ে প্রায় তিন ঘণ্টা। এই পরিস্থিতি বদলাতেই চালু হচ্ছে ‘ডায়াল ১১২’ (Dial 112) পরিষেবা।
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বুধবার ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে শুধু আর্থিক সহায়তার কথাই নয়, রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর স্পষ্ট বক্তব্য, মহিলাদের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। অভিযোগ উঠলেই দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।
বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “আরজি কর থেকে বগটুই - এই ধরনের ঘটনা বন্ধ করতেই হবে।” একই সঙ্গে তিনি পার্ক স্ট্রিট, কামদুনির মতো বহুচর্চিত ঘটনার প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, অতীতে যাঁরা বিচার পাননি, তাঁদের জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে। পুরনো কোনও ঘটনার ক্ষেত্রেও অভিযোগ দায়ের করলে তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
নারী নিরাপত্তা জোরদার করতে বৃহস্পতিবার থেকেই রাজ্যের সমস্ত থানায় আলাদা মহিলা হেল্প ডেস্ক চালু করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো রাজ্যে পুলিশে ফোন করলে গড়ে ৯ মিনিটের মধ্যে সাড়া মেলে, অথচ বাংলায় সেই সময় গড়ে প্রায় তিন ঘণ্টা। এই পরিস্থিতি বদলাতেই চালু হচ্ছে ‘ডায়াল ১১২’ (Dial 112) পরিষেবা।
মুখ্যমন্ত্রীর আশা, নতুন এই জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু হলে অভিযোগ পাওয়ার পর অনেক দ্রুত পুলিশি পদক্ষেপ করা সম্ভব হবে এবং মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে তাৎক্ষণিক সহায়তা মিলবে।
এছাড়া এই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ঝাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে প্রায় ২৭ লক্ষ আবেদনপত্রের তথ্য পাওয়া গিয়েছিল। পরে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করা হয়।
১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকি প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। পাহাড়ি এলাকার ১ লক্ষ ২২ হাজার ৬২৮ জন মহিলাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা এবং সিএএ-তে আবেদন করা ব্যক্তিরা, কিংবা যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা বন্ধ করা হবে না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)