মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য! হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিধানসভায় ‘হায় হায়’ স্লোগান
নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য এবং হিংসা উস্কে দেওয়ার হুঁশিয়ারিকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বিজেপি বিধায়করা তুললেন হায় হায় স্লোগান।
দ্য ওয়াল ব্যুরো: হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সোমবার উত্তাল বিধানসভা অধিবেশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার এবং হিংসা উস্কে দেওয়ার অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে সরব হয় বিজেপি। অধিবেশন শুরুর পরই নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেঙরা বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি-সহ আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক 'হুমায়ুন হায় হায়' স্লোগান লেখা পোস্টার তুলে ধরেন।
বিজেপি বিধায়কেরা নওদার হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্লোগান তুলে তীব্র প্রতিবাদ জানান সোমবার।
আরও পড়ুন

বাংলায় আইনের শাসনই লক্ষ্য! সোমে বিধানসভায় 'গুন্ডা দমন বিল' আনছে রাজ্য, কোন অপরাধে কী শাস্তি?

সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল! আপাতত তাড়াহুড়ো চাইছে না পশ্চিমবঙ্গ সরকার
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, হুমায়ুন কবীরের মন্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভার অধিবেশন কক্ষে এ বিষয়ে বিবৃতি দেবেন পরে।
সম্প্রতি রেজিনগর থেকে বিজেপিকে বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেন হুমায়ুন। তারপরই মুর্শিদাবাদে বিজেপির উত্থান প্রসঙ্গে বলতে গিয়ে জেলা সভাপতিকে তুলোধনা করেন। তাঁর আচরণ নিয়ে অসন্তুষ্টি দেখিয়ে আম জনতা উন্নয়ন পার্টির নেতা বিজেপিকে হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম তুলে বলেন, 'ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব, এমন স্যাটাভাঙা মার দেব, আপনাদের পতাকা বয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না। ওরকম কেস আমাদের অনেক আছে। জেল খাটা আছে। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন দেখব।'
এই বক্তব্য শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। আজ বিধানসভায় অধিবেশন শুরু হতেই ধিক্কার জানাতে থাকেন একে একে।
এদিকে, একই দিনে বিধানসভায় আইন-শৃঙ্খলা আরও কঠোর করতে দুটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তুতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সূত্রের খবর, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স ফর পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করা হতে পারে এদিন।
সরকারি সূত্রে দাবি, সমাজবিরোধী কার্যকলাপ, তোলাবাজি, ভাঙচুর, সরকারি কর্মী ও পুলিশকর্মীদের উপর হামলার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে এই বিলগুলিতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, রাজ্যে রাষ্ট্রবিরোধী বা অপরাধমূলক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রস্তাবিত আইনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)