হাসপাতালে উরফি জাভেদ, অসুস্থতার কারণ ঘিরে রহস্য বাড়ছে

কিছু দিন আগেও নিজের মুখ ফুলে যাওয়ার পুরনো সমস্যা নিয়ে কথা বলেছিলেন উরফি। সেই সময় তাঁর চেহারার পরিবর্তন দেখে অনেকের ধারণা হয়েছিল, হয়তো কসমেটিক ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এমনটা হয়েছিল। কিন্তু সেই দাবি মানেননি অভিনেত্রী।

Aug 29, 2026 - 13:03
0 0
হাসপাতালে উরফি জাভেদ, অসুস্থতার কারণ ঘিরে রহস্য বাড়ছে

হাসপাতালের বিছানায় উরফি জাভেদ। হাতে স্যালাইনের নল, চোখেমুখে অসুস্থতার ছাপ। অভিনেত্রীর এমন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তবে কী কারণে হাসপাতালে যেতে হল তাঁকে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

নিজের পোস্টেই বিষয়টি জানান উরফি। রসিকতার সুরে তিনি বোঝান, হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটিকে খুব একটা গম্ভীর ভাবে দেখছেন না। এমনকি অস্ত্রোপচারের আগে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতাকেও মজার বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। তাঁর পোস্টে ব্যবহৃত একটি গানও নজর কেড়েছে অনুরাগীদের।

তবে উরফির শারীরিক সমস্যাটি ঠিক কী, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিনেত্রীর টিমের তরফেও কোনও বিবৃতি আসেনি। তাই হাসপাতালে ভর্তি হওয়ার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও নিশ্চিত ভাবে কিছু বলার মতো তথ্য নেই।

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা এর আগেও সমাজমাধ্যমে জানিয়েছিলেন উরফি। ২০২৪ সালের শুরুতে হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবিতে তাঁকে অক্সিজেন সাপোর্টে দেখা গিয়েছিল। কিন্তু সেই সময়ও অসুস্থতার কারণ প্রকাশ করেননি অভিনেত্রী। পরে পোস্টটি সরিয়ে দেওয়া হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User