World Cup 2026: ব্রাজিলের সামনে নরওয়ে, কানাডা বনাম মরক্কো! শেষ ষোলোর কোন কোন লড়াই আপাতত চূড়ান্ত?

২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর সূচি চূড়ান্ত। ৪ ও ৫ জুলাই মাঠে নামছে ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে ও কানাডা। জানুন বিস্তারিত সময় ও ভেন্যু।

Jul 01, 2026 - 15:32
0 0
World Cup 2026: ব্রাজিলের সামনে নরওয়ে, কানাডা বনাম মরক্কো! শেষ ষোলোর কোন কোন লড়াই আপাতত চূড়ান্ত?

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ দলের বিশ্বকাপে প্রথমবার চালু হয়েছে শেষ বত্রিশের নকআউট। সেই কঠিন ধাপ পেরিয়ে একে একে স্পষ্ট হচ্ছে শেষ ষোলোর ছবি (World Cup Round of 16)। এখনও সব ম্যাচের নিষ্পত্তি হয়নি। তবু ইতিমধ্যে সাতটি দল শেষ ষোলো নিশ্চিত করেছে। নির্ধারিত টুর্নামেন্ট সূচি অনুযায়ী ৪ ও ৫ জুলাই উত্তর আমেরিকার চারটি শহরে চারটি হাইভোল্টেজ লড়াই নিশ্চিত (FIFA World Cup 2026)। এর মধ্যে রয়েছে ব্রাজিল বনাম নরওয়ে, ফ্রান্স বনাম প্যারাগুয়ে এবং কানাডা বনাম মরক্কোর মতো আকর্ষণীয় ম্যাচ (World Cup Knockout Stage)। মেক্সিকো অপেক্ষা করছে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর জন্য।

৪ জুলাই শুরু, প্রথম দিনেই দুই বড় ম্যাচ

৪ জুলাই শেষ ষোলোর সূচনা। ভেন্যু হিউস্টন। মুখোমুখি সহ-আয়োজক কানাডা ও মরক্কো (Canada vs Morocco)। শেষ বত্রিশে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে জায়গা পাকা করেছে কানাডা। অন্যদিকে, নাটকীয় লড়াইয়ের পর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে মরক্কোর শেষ ষোলো নিশ্চিত। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ছিল ১-১।

একই দিন ফিলাডেলফিয়ায় খেলবে প্যারাগুয়ে ও ফ্রান্স (France vs Paraguay)। শেষ বত্রিশের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ হারিয়েছে প্যারাগুয়ে (Germany vs Paraguay Penalty Shootout)। অতিরিক্ত সময় পর্যন্ত স্কোর ছিল ১-১। অন্যদিকে, সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে বিপুল আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার চমকপ্রদ দল ও ইউরোপের অন্যতম দাবিদারের লড়াই দেখবে ফিলাডেলফিয়া।

৫ জুলাই ব্রাজিলের সামনে নরওয়ে

৫ জুলাই নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি ব্রাজিল-নরওয়ে। শেষ বত্রিশে জাপানকে ২-১ গোলে হারিয়ে এগিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রা। অন্যদিকে, আইভরি কোস্টকে একই ব্যবধানে পরাস্ত করে শেষ ষোলো নিশ্চিত নরওয়ের। আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য পরিচিত দুই দলের মধ্যে জমজমাট লড়াই ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া!

একই দিনে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে নামছে সহ-আয়োজক মেক্সিকো। যারা শেষ বত্রিশে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে। প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। আটলান্টায় ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবেন রাউন হেমিনেসরা। আয়োজকদের সামনে ইউরোপের শক্তিশালী দল অথবা চলতি আসরের অন্যতম চমক—দুই সম্ভাবনাই খোলা।

বাকি আসন এখনও ফাঁকা

শেষ ষোলোর অর্ধেক সূচি তৈরি হলেও বাকি ম্যাচগুলির অপেক্ষা এখনও শেষ হয়নি। স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা এবং আমেরিকার মতো দল এখনও নিজেদের শেষ বত্রিশের বাধা টপকানোর লড়াইয়ে রয়েছে। তাদের ফলাফলের উপর নির্ভর করেই পূর্ণাঙ্গ শেষ ষোলোর সূচি তৈরি হবে।

এবারের বিশ্বকাপে নকআউট পর্ব আগের চেয়ে অনেক দীর্ঘ। গ্রুপ পর্বের পর শেষ বত্রিশ, তারপর শেষ ষোলো। ফলে প্রতিটি দলকে শিরোপা জিততে আগের চেয়ে একটি ম্যাচ বেশি খেলতে হচ্ছে। সেই কারণে প্রতিটি রাউন্ড সমান গুরুত্বপূর্ণ।

শেষ ষোলোর আপাতত নিশ্চিত সূচি

  • ৪ জুলাই: কানাডা বনাম মরক্কো — হিউস্টন

  • ৪ জুলাই: প্যারাগুয়ে বনাম ফ্রান্স — ফিলাডেলফিয়া

  • ৫ জুলাই: ব্রাজিল বনাম নরওয়ে — নিউ ইয়র্ক / নিউ জার্সি

  • ৫ জুলাই: মেক্সিকো বনাম ইংল্যান্ড / ডিআর কঙ্গো বিজয়ী — মেক্সিকো সিটি

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User