অরুণাচলে চিনা সেনার ভারতের জমিতে ক্যাম্প গড়ার খবর সঠিক নয়, জানাল সেনাবাহিনী

ভারতের ভূখণ্ডে চিনা সৈন্যের অনুপ্রবেশের বিষয়টি প্রচারে আসে নাহ জনজাতির অভিযোগের ভিত্তিতে। উত্তর-পূর্বের ওই রাজ্যটির একটি বড় জেলার নাম আপার সুবর্ণসিঁড়ি।

Jun 30, 2026 - 12:13
0 0
অরুণাচলে চিনা সেনার ভারতের জমিতে ক্যাম্প গড়ার খবর সঠিক নয়, জানাল সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) চিনের লাল ফৌজের ভারতের জমি দখলের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে সেনাবাহিনী। চিনের সেনা অরুণাচলের বেশ কিছু এলাকায় ভারতের ভূখণ্ড দখল করে ক্যাম্প স্থাপন করেছে বলে গত কয়েকদিন ধরে মিডিয়ায় খবর প্রচার হয়েছিল।

সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে এই খবরের সত্যতা অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এমন কোনও কিছু ঘটেনি। খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সীমান্তে ভারতীয় সেনা সতর্ক অবস্থানে আছে।

ভারতের ভূখণ্ডে চিনা সৈন্যের অনুপ্রবেশের বিষয়টি প্রচারে আসে নাহ জনজাতির অভিযোগের ভিত্তিতে। উত্তর-পূর্বের ওই রাজ্যটির একটি বড় জেলার নাম আপার সুবর্ণসিঁড়ি। ওই জেলার মধ্যেই রয়েছে নাহ ওয়েলফেয়ার সোসাইটি। স্থানীয় জনজাতিদের ওই সংগঠন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করে তারা নজর করেছে সীমান্তের ভিতরে চিনের লাল ফৌজ ঘাঁটি গেড়েছে।

সোসাইটির অভিযোগ বিগত বেশ কয়েক বছর যাবত বিনা সৈন্যরা নাহ জনজাতির চাষের জমি দখল করেছে, যেখানে তারা নিজস্ব পদ্ধতিতে ফসল উৎপাদন করত।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তারা এই অভিযোগ খতিয়ে দেখেছে। সংবাদমাধ্যমে প্রচারিত এই সংক্রান্ত খবর সঠিক নয়। প্রসঙ্গত ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কারগিল যুদ্ধের আগে কারগিলের স্থানীয় মানুষ প্রথম বিদেশি সেনার উপস্থিতির কথা জানিয়েছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User