দেশের নিরাপত্তা, বিদেশ নীতিতে অবদানে ডোভালকে রাষ্ট্রীয় সম্মান, ভূয়সী প্রশংসা অমিত শাহের
গত ১২ বছরে মোদী সরকার ভারতের সশস্ত্র বাহিনীর রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সক্ষমতায় আমূল পরিবর্তন এনেছে এবং এই প্রচেষ্টায় ডোভাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval, India's National Security Advisor) ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah, Union Home Minister)। শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশের জন্য যে অনন্য অবদান রেখে চলেছেন নিরাপত্তার স্বার্থেই তার সবটা প্রকাশ করা সম্ভব নয়। তবে দেশকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিতে বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরামর্শের বিশেষ ভূমিকা রয়েছে।
শনিবারের ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হাতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার, ২০২৬ (Lokmanya Tilak National Award, 2026) তুলে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশ আজ অনেক বেশি সুরক্ষিত এবং শক্তিশালী। এর পেছনে কাজ করছে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অজিত ডোবালকে বেছে নেওয়ার সিদ্ধান্ত। শাহের কথায়, শুধু নিরাপত্তাই নয় বিদেশ নীতি প্রণয়নেও অজিত দোভাল গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোতে (Intelligence Bureau) ডোভালের দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরে শাহ বলেন, গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের সংবেদনশীল প্রকৃতির কারণে দেশের প্রতি তাঁর অনেক অবদানই কখনই জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয়।
শাহ বলেন, গত ১২ বছরে মোদী সরকার ভারতের সশস্ত্র বাহিনীর রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সক্ষমতায় আমূল পরিবর্তন এনেছে এবং এই প্রচেষ্টায় ডোভাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)