পর্দার নায়ক থেকে রাজনীতির আইকন! ব্যস্ততা সামলে ৫১ বছর বয়সে কীভাবে নিজেকে ফিট রাখেন বিজয়?
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay), এখন শুধু সিনেমার তারকা নন, রাজনৈতিক ময়দানেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK) প্রথমবার ভোটে নেমেই চমক দেখিয়েছে। এর মধ্যেই ৫১ বছর বয়সী অভিনেতা-নেতা বিজয়ের ব্যক্তিগত শৃঙ্খলা ও ফিটনেস নিয়েও জোর আলোচনা চলছে। ব্যস্ত সময়সূচি সামলেও কীভাবে তিনি নিজেকে এতটা ফিট রাখেন, সেটাই অনুপ্রেরণা হয়ে উঠছে বহু মানুষের কাছে।

বিজয় প্রতিদিন ১০ থেকে ৪০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা দৌড় দিয়ে দিন শুরু করেন। এতে হৃদ্যন্ত্র ভাল থাকে, শক্তি বাড়ে এবং সারাদিন শরীর চনমনে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যায়াম বিশেষভাবে কার্যকর। তিনি ভারী ওজন তোলার দিকে যান না, বরং মাঝারি ওজনে বেশি রিপিটেশন করেন। লক্ষ্য পেশী ফোলানো নয়, শরীরকে শক্তিশালী, নমনীয় এবং ভারসাম্যপূর্ণ রাখা। এতে চোটের ঝুঁকি কমে এবং স্ট্যামিনা বাড়ে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)