মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বজ্রপাত, দুমড়ে মুচড়ে গেল সামনের অংশ!

১৭ হাজার ফুট উঁচুতে জ্রপাত ও শিলাবৃষ্টির কবলে ইন্ডিগো বিমান। ককপিটের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে ল্যান্ড করে সেটি।

Oct 08, 2026 - 15:57
0 0

মাঝ আকাশে বজ্রপাতের কবলে ইন্ডিগো বিমান। বুধবার পাটনা থেকে লখনউ যাওয়ার পথে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের ধাক্কায় বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইলট যদিও নিরাপদেই বিমানটিকে লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নামান। বিমানে থাকা ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সুস্থ রয়েছেন।

ইন্ডিগোর ওই বিমানটি বুধবার পাটনা থেকে লখনউয়ের উদ্দেশে রওনা হয়েছিল। টার্বুল্যান্স ছিল। তার মধ্যেই প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় থাকার সময় বিমানটি বজ্রপাতের কবলে পড়ে। পরে বিমানবন্দরে অবতরণের সময় ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়। বিমানের নাকের রাডোম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাডোমের ভিতরেই বিমানের আবহাওয়া পর্যবেক্ষণকারী রাডার থাকে।

বিমানটি নির্ধারিত সময়ের প্রায় আট মিনিট আগেই লখনউয়ে পৌঁছয়। প্রাথমিক ভাবে পাইলট বজ্রপাতের ধাক্কার সম্পূর্ণ মাত্রা বুঝতে পারেননি। অবতরণের পর ক্ষতি নজরে আসে।

মাটিতে নামার পরেই বিমান গ্রাউন্ডেড

ঘটনার পর বিমানটিকে আর উড়তে দেওয়া হয়নি। প্রযুক্তিগত দল বিমানের ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে। ডিজিসিএ-কে জানানো হয়েছে বিষয়টি। প্রয়োজনীয় মেরামতি ও পরিদর্শনের পর নিয়ন্ত্রক সংস্থার অনুমতি মিললে ফের সেটি পরিষেবায় ফিরবে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবর পাটনা-লখনউ রুটের বিমানটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়েছিল। অবতরণের সময় শিলাবৃষ্টির মুখেও পড়তে হয়। তাতেই রাডোম ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের পরে সংশ্লিষ্ট ছাড়পত্র নিয়ে বিমানটি ফের পরিষেবায় ফিরবে।

লখনউয়ের পর বিমানটির পরবর্তী গন্তব্য ছিল আমদাবাদ। কিন্তু ক্ষয়ক্ষতির কারণে সেটি বাতিল করে অন্য বিমান দিয়ে যাত্রীদের পাঠানো হয়। কারও কোনও অসুবিধা হয়নি।

ফের খারাপ আবহাওয়ায় ইন্ডিগো বিমানে বিপত্তি

ইন্ডিগোর বিমানে আবহাওয়াজনিত বিপত্তির ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে জুনে কলকাতা বিমানবন্দরে ঝড়-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিগো বিমানেও বজ্রপাত হয়েছিল। সেই বিমানে থাকা যাত্রীদের নামিয়ে অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়। এর পর গত মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় গুয়াহাটি থেকে আসা ইন্ডিগোর একটি বিমানে অস্বাভাবিক রানওয়ে সংযোগের ঘটনা ঘটে। সেই বিমানটিও গ্রাউন্ডেড করা হয়েছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User