হাই সিকিউরিটি জোনে গলদ! প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাবের সেল থেকে বাজেয়াপ্ত একাধিক মোবাইল
প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্য। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে আইফোন, স্মার্টফোন, OTG ক্যাবল ও কার্ড রিডার বাজেয়াপ্ত।
অতি সুরক্ষিত প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারের (Presidency Jail) ভেতরে চাঞ্চল্যকর নিরাপত্তাহীনতার ছবি ধরা পড়ল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির (Aftab Ansari) সেল থেকে উদ্ধার হলো মোবাইল ফোনসহ একাধিক নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস।
কারাগার সূত্রে খবর, গোপন অভিযানের পর আফতাবের সেল থেকে একটি আইফোন, আরও একটি স্মার্টফোন, ওটিজি ক্যাবল (OTG cable) এবং একটি কার্ড রিডার বাজেয়াপ্ত করা হয়েছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির ঘরে কীভাবে এমন অত্যাধুনিক গ্যাজেট পৌঁছাল, তা নিয়ে রাজ্য পুলিশ ও জেল প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আমেরিকান সেন্টার হামলার মূল চক্রী আফতাব আনসারি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্সি জেলের হাই-সিকিউরিটি সেলে বন্দি রয়েছে। জেলের কড়া নজরদারি এড়িয়ে তার কাছে এই সমস্ত সরঞ্জাম পৌঁছে যাওয়ায় সংশোধনাকারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছেন কারা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)