১০ ফুট উঁচু থেকে বেবি পুলে ঝাঁপ! বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে পুলে মৃত্যু যুবকের, ভাইরাল ভিডিও
মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানের একটি রিসর্টে বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপনের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে পুলে স্নানের সময় প্রায় মৃত্যু।
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে আনন্দ মুহূর্তেই পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানের একটি রিসর্টের ঘটনা। বন্ধুদের সঙ্গে পুলে স্নান করার সময় উপর থেকে ডাইভ মারতে গিয়ে মৃত্যু হয় যুবকের। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
মৃত যুবকের নাম শ্রেণিক মিলিন্দ তাকালে। তিনি মহারাষ্ট্রের কোলহাপুরের বাসিন্দা ছিলেন। ২০ জুন মোট নয় জন বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে মালভানের ভায়ারি এলাকার একটি রিসর্টে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর মৃত্যু হয় রিসর্টের পুলে।
আরও পড়ুন

'বিয়ে ভাঙার থেকে খুন করা সহজ ছিল!' কেতন হত্যাকাণ্ডে তরুণীর বয়ানে হতভম্ব পুলিশও

'বিয়ে ভাঙার থেকে খুন করা সহজ ছিল!' কেতন হত্যাকাণ্ডে তরুণীর বয়ানে হতভম্ব পুলিশও
ভিডিওতেই ধরা পড়ল শেষ মুহূর্ত
দুর্ঘটনার ঠিক আগে রিসর্টের সুইমিং পুলের ধারে বন্ধুদের সঙ্গে নাচ-গান ও আনন্দে মেতে ছিলেন শ্রেণিক। সেই মুহূর্তেরই একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, সকলে গানের চালে নাচছেন, কেউ পুলে, কেউ পুলের সাইডে। কিছুক্ষণ পর শ্রেণিক প্রায় আট থেকে দশ ফুট উঁচু একটি জায়গায় উঠে যান। তারপর সেখান থেকে সোজা সুইমিং পুলে ডাইভ।
যে অংশে তিনি ঝাঁপ দিয়েছিলেন, সেটি ছিল বেবি পুল অর্থাৎ শিশুদের জন্য নির্ধারিত অগভীর অংশ। পুলটির গভীরতা ছিল মাত্র চার ফুট। ফলে প্রবল বেগে ঝাঁপ দেওয়ার কারণে তাঁর মাথা সোজা পুলের তলায় ধাক্কা লাগে। মাথায় গুরুতর চোট পান তিনি।
হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি
দুর্ঘটনার পরই আতঙ্কিত বন্ধুরা দ্রুত শ্রেণিককে মালভান গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় গুরুতর আঘাত লাগার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)