ম্যাচ শেষেই দে ছুট! ভিনিসিয়াসকে দ্রুত ফেরাতে কলকাতায় বিশেষ বিমান পাঠাবে রিয়াল মাদ্রিদ

ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের পরেই ভিনিসিয়াস জুনিয়র ও এন্ড্রিককে ফেরাতে কলকাতায় বিশেষ চাটার্ড বিমান পাঠাচ্ছে রিয়াল মাদ্রিদ। জেনে নিন আসল কারণ।

Sep 19, 2026 - 15:48
0 0

আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ফুটবল দ্বৈরথ। মুখোমুখি ভারত ও ব্রাজিল (India vs Brazil)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কলকাতায় সামনাসামনি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা।

কিন্তু পাকেচক্রে এরই মধ্যে খবরের শিরোনামে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সূত্রে খবর, ম্যাচের দিনই কলকাতায় একটি বিশেষ চাটার্ড বিমান পাঠাতে চলেছে তারা। লক্ষ্য একটাই। রেফারির শেষ বাঁশি বাজার কয়েক ঘণ্টার মধ্যেই দলের দুই সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং এনড্রিককে স্পেনের রাজধানীতে ফিরিয়ে আনা (Real Madrid)। 

ক্লাব বনাম দেশের লড়াই

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে খেলোয়াড়দের চোট-আঘাত বা ক্লান্তির আশঙ্কায় ভোগে ক্লাবগুলো। এক্ষেত্রে আবার ভৌগোলিক দূরত্ব সবচেয়ে বড় বাধা। কলকাতা থেকে মাদ্রিদগামী সাধারণ বাণিজ্যিক বিমানে যাতায়াত অত্যন্ত সময়সাপেক্ষ। মধ্যপ্রাচ্য বা ইউরোপে লম্বা লেগওভার থাকে। ফলে ১৮ থেকে ২৪ ঘণ্টার ক্লান্তিকর সফরের ধাক্কা। আর এই ধকল কমাতেই বেসরকারি বিমানের ব্যবস্থা করছে রিয়াল (Spanish Football)।

পরিকল্পনা অনুযায়ী, ৪ অক্টোবর মাঝরাতের পরই ভিনিসিয়াসদের নিয়ে পাড়ি দেবে বিশেষ বিমান। আকাশে থাকাকালীনই শুরু হবে তাঁদের রিকভারি, ফিজিওথেরাপি এবং স্লিপ রেগুলেশন বা ঘুমের সময় নিয়ন্ত্রণের প্রক্রিয়া। তারপর কাকভোরেই স্পেনে ল্যান্ড করবেন দুই তারকা।

মোরিনহোর মাস্টারপ্ল্যান

এত বিপুল টাকা খরচ করে বিমান পাঠানোর আসল কারণ লা লিগার ঠাসা সূচি। আগামী ১০ অক্টোবর শক্তিশালী ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সাধারণ বাণিজ্যিক বিমানে ফিরলে, সপ্তাহের মাঝামাঝি সময়ের আগে অনুশীলনে নামতে পারতেন না দুই ব্রাজিলীয় তারকা। প্রস্তুতির সময় হাতে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের হেডকোচ জোসে মোরিনহো। বিশেষ চাটার্ড বিমানের দৌলতে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে টানা তিন দিন নিখুঁত অনুশীলনের সুযোগ পাবেন ভিনি ও এনড্রিক (La Liga)।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User