হাসপাতালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! অস্ত্রোপচার হয়েছে অভিনেতার, এখন কেমন আছেন?

অস্ত্রোপচারের আগে তিনি কথা বলেছিলেন দ্য ওয়াল-এর প্রতিনিধির সঙ্গে। তখনই অস্ত্রোপচারের কথা জানান তিনি। বর্তমানে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর ভাল আছেন তিনি।

Jul 01, 2026 - 18:01
0 0
হাসপাতালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! অস্ত্রোপচার হয়েছে অভিনেতার, এখন কেমন আছেন?

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের প্রথম সারির হাসপাতালে বৃহস্পতিবার বাঁ চোখের ছানি অস্ত্রোপচার হল বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। অস্ত্রোপচারের আগে তিনি কথা বলেছিলেন দ্য ওয়াল-এর প্রতিনিধির সঙ্গে। তখনই অস্ত্রোপচারের কথা জানান তিনি। বর্তমানে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর ভাল আছেন তিনি।

সেই সময়েই বিশ্বজিৎবাবু আরও জানান, চিকিৎসকের নির্দেশ মেনে অস্ত্রোপচারের পর তাঁকে দিন ১৫ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। প্রবীণ অভিনেতা-পরিচালক-প্রযোজকের আফসোস, আপাতত তিনি গৃহবন্দি। কোথাও যেতে পারবেন না। কোনও কাজ করতে পারবেন না। তাঁর কথায়, "আমার আগামী ছবি 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর কাজ চলছে। আপাতত সেই কাজ আটকে গেল।" জুলাইয়ে তাঁর আসার কথা ছিল কলকাতায়। অস্ত্রোপচারের কারণে সম্ভবত সেই সফরও বাতিল।

কেন কলকাতায় আসার কথা ছিল বিশ্বজিৎবাবুর? অভিনেতা জানিয়েছেন, ১২ জুলাই বাংলার প্রবীণ অভিনেতাদের সংবর্ধনার আয়োজন করতে পারে রাজ্য বিজেপি। তাঁকেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু চোখের অস্ত্রোপচারের কারণে নিজের শহরে তাঁর উপস্থিতি আপাতত অনিশ্চিত।

অভিনেতার অস্ত্রোপচারের আগেই তাঁর খবরাখবর নিয়েছেন অভিনেতা-প্রযোজক অনুপম খের-সহ অনেকে। সবাই দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। প্রসঙ্গত, পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'অনেকদিন পর'-এর জন্য ভিডিয়োবার্তায় বিশেষ শুভকামনা জানান বিশ্বজিৎবাবু। পাশাপাশি, 'অভিমান' ছবিতে প্রসেনজিতের 'রকস্টার' লুকের ছবি নিজে এঁকে উপহার দেন অভিনেতা-প্রযোজক-পরিচালক পুত্রকে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User