হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী; দেখতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন।

Aug 07, 2026 - 13:11
0 0
হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী; দেখতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অসুস্থত প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দু'দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রের দাবি।

জানা গিয়েছে, এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। এবারও চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘একটা মাইনর অপারেশন হয়েছে। এখন উনি সুস্থ আছেন। আজ বিকেলেই নিউটাউনের যেখানে থাকেন সেখানে ফিরবেন। আমি জানতাম, উনি বেশি কাউকে বলেননি।’

শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে সেখানে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পুষ্পস্তবক দিয়ে তিনি শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান। এদিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদেরও ভিড় লক্ষ্য করা যায়।

যদিও মিঠুন চক্রবর্তীর অস্ত্রোপচারের নির্দিষ্ট কারণ সম্পর্কে হাসপাতাল বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সকলেই দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, শুক্রবার বিকেলেই ছুটি পাবেন মিঠুন চক্রবর্তী। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User