দুপুরে দিল্লি যাচ্ছেন মমতা, জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে রাস্তায় নামার নকশা আঁকছে কালীঘাট
দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আজ প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের। বেঙ্গালুরুতে পথে নামছে সিজেপি।
দিল্লি যখন জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে আন্দোলনের উৎস হয়ে উঠেছে, তখন রাজধানীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটু পরই দিল্লির উদ্দেশে রওনা হবেন মমতা। কংগ্রেসের আন্দোলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে দিল্লিতে সংবিধান বাঁচাও আন্দোলনে যোগ দিতে দেখা গেছে কালীঘাট তৃণমূলের সাংসদদের। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া নেতৃত্বের দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। বৃহস্পতিবার মমতা দিল্লি গেলে শুক্রবার যে তিনি রাইসিনা পাহাড়ে যাবেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে কালীঘাট সূত্রে খবর, শুধু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নয়, তৃণমূলের প্রতিষ্ঠাতা নেত্রী যাতে শনিবার ককরোচ আন্দোলনেও সামিল হতে পারেন, তার চেষ্টা চলছে।
এসআইআরে কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছে ইন্ডি জোটের শরিকরা। পথে নেমেছেন রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। মঙ্গলবারের আন্দোলনে রাহুল-প্রিয়ঙ্কার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও আলো গিয়ে পড়েছিল ভাইবোনের উপর। মঙ্গলবার এদের কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানেও তোলে পুলিশ। বুধবারও একই পরিস্থিতি থেকে যায়। বুধবারের কর্মসূচিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হাত কেটে গিয়েছে, ডেরেক ও' ব্রায়েন 'ক্রিয়েটিভ' টিশার্ট পরে গিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে মমতার দিল্লি যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগেই দিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। সেই বার্তাকে পাল্টা অভিবাদন জানিয়েছিল ককরোচ নেতৃত্ব। অভিজিৎ দীপকে স্বয়ং এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছিলেন, "থ্যাঙ্ক ইউ দিদি"। ফলে কালীঘাট যে মহালয়ার দিন মহারণে মমতাকে হাজির করতে চাইছে, তার প্রেক্ষাপট তৈরিই রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)