হাতে সময় মাত্র দু'দিন, বাড়ি বসেই করে নিন এলপিজি KYC
১৬ অগস্ট পর্যন্ত সুযোগ! ইন্ডিয়ান, ভারত ও এইচপি গ্যাস গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইল অ্যাপ এবং আধার ফেসআরডি-র মাধ্যমে কীভাবে eKYC করবেন, জেনে নিন বিস্তারিত।
বাড়িতে রান্নার গ্যাসের এলপিজি কানেশন রয়েছে? তা হলে eKYC-এর বিষয়টি এক বার যাচাই করে নেওয়া জরুরি। ১৬ অগস্ট অর্থাৎ রবিবার পর্যন্ত হাতে সময় রয়েছে। গ্রাহকদের মধ্যে আধার-ভিত্তিক বায়োমেট্রিক অথেনটিকেশন নিয়ে তৎপরতা বেড়েছে। তবে ইতিমধ্যেই যাঁদের eKYC করা, তাঁদের ফের একই প্রক্রিয়া করার প্রয়োজন নেই। ফলে আগে নিজের সংযোগের eKYC-এর স্টেটাস দেখে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমানে Indane, Bharat Gas এবং HP Gas-এর গ্রাহকদের জন্য বাড়িতে বসেই eKYC করার ব্যবস্থা রয়েছে। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট তেল সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ এবং Aadhaar FaceRD অ্যাপ। Indane-এর ক্ষেত্রে IndianOil ONE, Bharat Gas-এর জন্য Hello BPCL এবং HP Gas-এর জন্য HP Pay ব্যবহার করা যায়।
প্রক্রিয়াটি শুরু করতে প্রথমে নিজের এলপিজি সংযোগের সঙ্গে যুক্ত রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে সংশ্লিষ্ট অ্যাপে লগইন করতে হবে। এরপর eKYC অপশনে গিয়ে প্রয়োজনীয় কনসেন্ট দিতে হবে। স্ক্রিনে যে নির্দেশগুলি আসবে, সেগুলি মেনে এগোলেই আধার ফেসআরডি অ্যাপের মাধ্যমে আধার-ভিত্তিক মুখের পরিচয় যাচাই (face authentication) করতে হবে।
এই কাজের জন্য হাতে থাকতে হবে আধার কার্ড, LPG সংযোগের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং স্মার্টফোন। পাশাপাশি ফোনে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপ ও আধার ফেসআরডি ইনস্টল করা থাকতে হবে। আধার যাচাইয়ের সময় মুখের ছবি তোলার জন্য পর্যাপ্ত আলো এবং ফোনের ক্যামেরা ঠিকঠাক থাকা দরকার।
তবে ১৬ অগস্ট ২০২৬-কে ঘিরে যে তৎপরতা তৈরি হয়েছে, তার মধ্যেও একটি বিষয় পরিষ্কার করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক—আগেই eKYC হয়ে থাকলে নতুন করে তা করার দরকার নেই। তাই শুধু সময়সীমার কথা শুনে বারবার eKYC করার প্রয়োজন নেই।
অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গিয়ে কোনও সমস্যা হলে স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সংযোগের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত রয়েছে বা eKYC সম্পূর্ণ হয়েছে কি না, সে বিষয়েও সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
অর্থাৎ, আগে স্টেটাস যাচাই, তারপর প্রয়োজন থাকলে eKYC—এই দু’টি ধাপেই কাজ মিটবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)